চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ায় বিজয়-লিটনদের নাটকীয় জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৮ অপরাহ্ণ ০৫, জুলাই ২০১৭
স্পোর্টস
A A

অস্ট্রেলিয়া সফরের প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছে বিসিবির হাই-পারফরম্যান্স (এইচপি) দল। ডারউইনের এমসিজি মাঠে নর্দান টেরিটরির (এনটি) আমন্ত্রিত একাদশকে নাটকীয়ভাবে এক উইকেটে হারিয়েছে লিটন-বিজয়রা।

রোমাঞ্চকর এই জয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০তে লিড পেল সফরকারী টাইগাররা।

বুধবার এনটি দলের দেয়া ১৯০ রানের লক্ষ্য ৩ বল ও এক উইকেট হাতে রেখে টপকায় এইচপি দল। ভালো শুরুর পর হঠাৎ ব্যাটিং বিপর্যয়ে হার দেখতে শুরু করেছিল লিটন দাসের দল। অলরাউন্ডার তানবীর হায়দারের লড়াকু অপরাজিত ৫১ রানের ইনিংসে মান বাঁচে সফরকারী দলের।

Banglabid

ছোট লক্ষ্য বলেই হয়তো তাড়াতাড়ি ম্যাচ শেষ করে দিতে চেয়েছিলেন এইচপি দলের দুই ওপেনার লিটন দাস ও এনামুল হক বিজয়। ব্যাট হাতে ঝড় তুলে ৩১ বলে চারটি চার ও এক ছয়ে ৪১ রান করে সাজঘরে ফেরেন লিটন। দলের পঞ্চাশ পেরিয়ে যায় মাত্র ৬ ওভারেই।

লিটনের ব্যাটে ঝড় থামার আগেই টাইগার শিবিরে নামে বিপর্যয়। ২৯ বলে ২০ করে এনামুলের বিদায়ে ভাঙে ওপেনিং জুটি। তিনে নেমে ১ রান করে ফেরেন নাজমুল হোসেন শান্ত। মেহেদি মারুফ ৭, ইমতিয়াজ হোসেন তান্না ৯ ও তাসামুল হক ৭ রান করে সাজঘরে ফিরলে ভেঙে পড়ে মিডলঅর্ডার।

লিটনের একার লড়াই থামে দলীয় ১২৯ রানে। সপ্তম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন লিটন। অষ্টম উইকেটে ৪৪ রানের জুটি গড়েন তানবীর হায়দার ও আবুল হাসান রাজু। ৩১ রান করে রাজু সাজঘরে ফিরলে আবার শঙ্কায় পড়ে দল।

Reneta

দশে নেমে ৪ রান করে ফিরে যান আবু হায়দার রনি। শেষ জুটিতে প্রয়োজন পড়ে ১৩ রানের। দোদুল্যমান অবস্থা থেকে জুবায়ের হোসেনকে নিয়ে কঠিন পথ পাড়ি দেন তানবীর। শেষ ১৩ রানের মধ্যে জুবায়েরের অবদান ১ রান।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রান তোলে এনটি একাদশ। দলের পক্ষে ৭৮ বলে ৭৪ রান করেন ডিকম্যান। ৪২ রান করেছেন গ্রেগরি। এছাড়া তেমন কেউ স্বাগতিক দলের হয়ে অবদান রাখতে পারেননি।

আবুল হাসান বোলিংয়ে নিয়েছেন দুটি উইকেট। ঢাকা প্রিমিয়ার লিগের সর্বোচ্চ উইকেটশিকারি আবু হায়দার রনি ১০ ওভারে ৪ মেডেনসহ ২৮ রানে নেন ১ উইকেট। লেগস্পিনার জুবায়ের ৯ ওভারে ৩৩ রানে নিয়েছেন ১টি। একটি করে উইকেট পেয়েছেন সাইফউদ্দিন ও আবু জায়েদ রাহি।

এইচপি দলের পরের ম্যাচ বৃহস্পতিবার। একই মাঠে হবে ম্যাচটি। পরে ৭, ৯ ও ১১ জুলাই হবে সিরিজের বাকি তিন ওয়ানডে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

চাপ নয়, সহযোগিতা চায় ইসি

পরবর্তী

হকি দলের চোখ এশিয়া কাপের মূলপর্বে

পরবর্তী
ফাইল ছবি

হকি দলের চোখ এশিয়া কাপের মূলপর্বে

অন্যসব আবাসিক এলাকা থেকেও বাণিজ্যিক প্রতিষ্ঠান সরিয়ে নেয়া হোক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে হাসপাতালে রোগী ভর্তির নতুন রেকর্ড, ৩ মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

ভাইরাল প্রধান শিক্ষক, যে কারণে প্রশংসায় ভাসছেন

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন চাপের মধ্যেই ইরানের বিরাট সুখবর

আগস্ট ২৪, ২০২৬

মুক্তির দিনেই নেটফ্লিক্সে এক নম্বরে, কী আছে এই সিনেমায়?

আগস্ট ২৪, ২০২৬

‘কারা এ রিপোর্ট করেছেন, তাদের কি মঈন উদ্দিন-ফখরুদ্দিনের জ্বালা উঠেছে’

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT