চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ায় আগুনে পুড়ে তিন শিশুর মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৮ অপরাহ্ণ ২৬, জুন ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
অস্ট্রেলিয়া-বাড়িতে আগুন

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে একটি বাড়িতে আগুন লেগে তিন শিশুর মৃত্যু হয়েছে।

পুলিশ জানায়, স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সিডনির উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত সিঙ্গেলটন শহরের একটি বাড়িতে আগুন লেগেছে বলে খবর পায় ফায়ার ব্রিগেড। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলকর্মীরা।

ঘরের ভেতর থেকে তিন ভাইবোনকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে বিবিসি। এদের মধ্যে ১১ বছরের ছেলেটির বাড়ির ভেতরেই আগুনে পুড়ে মৃত্যু হয়েছে। ৫ বছর বয়সী ছোট দুই বোনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়।

উদ্ধারকর্মীরা আসার আগে প্রতিবেশীরা বাড়ির ভেতর থেকে ৮ বছর বয়সী আরেকটি মেয়ে এবং ৩১ বছর বয়সী এক নারীকে বের করে আনতে সফল হয়। তাদের ফুসফুসে ধোঁয়া ঢুকে যাওয়ায় এর চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া ওই নারীর অল্প দেহের কিছু অংশ পুড়ে গেছে।

ফায়ার ব্রিগেড আসার আগ পর্যন্ত প্রতিবেশীরা মিলেই আগুন নেভানোর চেষ্টা করেছিল বলে জানিয়েছে পুলিশ। বাড়িটিতে মোট ৬ জন বসবাস করে।

তবে আগুন লাগার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়া-আগুনআগুন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬

বোলাররা ভালো করাতেই সহজ হচ্ছে: তাইজুল

মে ১৮, ২০২৬

যাদের নিয়ে ‘অভিষেক’ বিশ্বকাপে যাচ্ছে কেপ ভার্দে

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT