চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আইসিসিতে নালিশ সাউথ আফ্রিকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪১ অপরাহ্ন ১৭, ফেব্রুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

ফেব্রুয়ারির শেষে নিজেদের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন টেস্টের সিরিজ খেলার সূচি ছিল সাউথ আফ্রিকার। করোনা আর লোকসানের ভয়ে সিরিজটি বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সেজন্য সিএ’র বিরুদ্ধে আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।

করোনা পরিস্থিতির অবনতির কথা জানিয়ে সাউথ আফ্রিকায় সিরিজ বাতিলের কথা জানায় সিএ। বিষয়টিকে ‘অগ্রহণযোগ্য’ দাবি করে আইনি লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে সিএসএ। এমন বলছে ক্রিকইনফোর প্রতিবেদন।

আইসিসিকে পাঠানো সিএসএ’র প্রধান নির্বাহী ফোলেতসি মোজেকির চিঠিটি দেখেছে ক্রিকইনফো। যাতে এফটিপি ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি ভঙ্গের অভিযোগ আনা হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে আর্থিক ক্ষতির বিষয়টিও। টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য নির্ধারিত সূচি অর্থাৎ ৩০ এপ্রিলে, ২০২১ সালের মধ্যে সিরিজটি না হওয়ায় পয়েন্টেরও যে ক্ষতি হয়েছে, সেজন্য ক্ষতিপূরণ দাবি করেছে সিএসএ।

২০০৪ সাল থেকে আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম বা এফটিপি অনুযায়ী প্রত্যেকটি সদস্য দেশ তাদের সূচি পূরণে বাধ্য, যদি না অবাঞ্ছিত কোনো পরিস্থিতি সৃষ্টি হয়।

রাজনৈতিক কারণে ২০০৭ সালে জিম্বাবুয়ে সফরে যায়নি অস্ট্রেলিয়া। ২০০৮ সালে একই কারণে পাকিস্তান সফর থেকে বিরত ছিল ভারতও। অস্ট্রেলিয়া কিংবা ভারত; কোনো দলকেই জরিমানা বা শাস্তি দিতে পারেনি আইসিসি।

Reneta

অস্ট্রেলিয়ার ‘মাত্রাতিরিক্ত’ করোনা ভীতিকে চ্যালেঞ্জ জানিয়ে নিরপেক্ষ স্বাস্থ্য বিশেষজ্ঞ দিয়ে সাউথ আফ্রিকার পরিস্থিতি পর্যালোচনার জন্য আইসিসিকে প্রস্তাব দিয়েছে সিএসএ প্রধান নির্বাহী। যদিও সাউথ আফ্রিকায় এখন করোনার দ্বিতীয় মাত্রার ঢেউ চলছে। গত কয়েকদিনে হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে দেশটিতে।

Jui  Banner Campaign
ট্যাগ: আইসিসিলিড স্পোর্টসসাউথ আফ্রিকা-অস্ট্রেলিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

দেড় শতাধিক আসনে বিজয়ী হয়ে বিএনপির সরকার গঠন নিশ্চিত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জামায়াত-এনসিপির যুদ্ধে সরোয়ার তুষারের হার, বিএনপি জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

সিরাজগঞ্জ-২ আসনে জয়ী ইকবাল হাসান মাহমুদ টুকু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে জয়ী মির্জা ফখরুল, কড়া বার্তা দিলেন কর্মীদের

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

রংপুরের দুর্গে জাতীয় পার্টির ভরাডুবি, জিএম কাদেরের শোচনীয় পরাজয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT