অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া চট্টগ্রামে টেস্টের আগে ওয়ার্ম-আপ ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।
তিন দিনের ওয়ার্ম আপ ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর। দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর মিরপুরের ‘হোম অব ক্রিকেটে’।
১৪ সদস্যের বিসিবি একাদশ: ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মাহমুদুল হাসান, মো.মিঠুন, সৌম্য সরকার, সাব্বির রহমান রুম্মান, মোসাদ্দেক হোসেন সৈকত, শুভাগত হোম চৌধুরী, নাঈম ইসলাম, আল-আমিন হোসেন, কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ রাহি ও শফিউল ইসলাম।






