প্লেনে ভ্রমণরত অবস্থায় হেডফোন ব্যবহারের সময় আগুন লেগে আহত হয়েছেন এক নারী। এ ঘটনার পর অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ বিমানে ব্যাটারি চালিত ডিভাইস ব্যবহারে সতর্কতা অারোপ করেছে।
আহত নারী বেইজিং থেকে মেলবোর্নে যাচ্ছিলেন। যাত্রাপথে কিছুটা তদ্রাচ্ছন্ন অবস্থায় হঠাৎ বিকট শব্দে তিনি জেগে ওঠেন। এসময় তিনি তার হেডফোনটি জ্বলন্ত অবস্থায় গলে যেতে দেখেন।এতে তার গালের বামপাশ পুড়ে যায় এবং হাতে ফোস্কা পড়ে।
ওই প্লেনের আরেক যাত্রী অস্ট্রেলিয়ান নিরাপত্তা ব্যুরোকে (এটিএসবি) জানান, যখন বিস্ফোরণের ঘটনাটি ঘটে সেমসয় অাহত নারী গান শুনছিলেন।
আহত নারী জানায়, ‘হঠাৎ করে আমার গরম অনুভূত হয়। আমি আমার ঘাড়ের উপরে হেডফোন দেখতে পায় সেই সঙ্গে দেখতে পাই আগুনের স্ফুলিঙ্গ। দেখামাত্রই আমি আমার হেডফোনটি মেঝেতে ছুঁড়ে ফেলে দেই।
ঘটনা দেখা মাত্র বিমানের ক্রু’রা দ্রুত ছুটে অাসে এবং এক বালতি পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলে। সেসময় ব্যাটারি এবং প্লাস্টিক গলে মেঝেতে লেগে যায়। এসময় বিমানে ব্যাটারি প্লাস্টিক ও পোড়া চুলের গন্ধ ছড়িয়ে পড়ে।
প্রতিবেদনে হেডফোনটি কোন ব্রান্ডের উল্লেখ করা না হলেও হেডফোনে লিথিয়াম অায়ন ব্যাটারির ত্রুটির কারণে এমনটা ঘটতে পারে বলে উল্লেখ করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে লিথিয়াম ব্যাটারি দিয়ে তৈরিকৃত পণ্য নিয়ে বিমানে যথেষ্ট সমস্যার সৃষ্টি হয়েছে।







