চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করে ফাইনালে ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৩ পূর্বাহ্ন ০৩, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

টানা চতুর্থবারের মতো অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত। বুধবার অ্যান্টিগার কলিডজ ক্রিকেট গ্রাউন্ডে হওয়া ম্যাচে অস্ট্রেলিয়াকে ৯৬ রানের বড় ব্যবধানে হারায় টিম ইন্ডিয়া।

২০১৬ সালে বাংলাদেশে আয়োজিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গিয়েছিল ভারত। তবে ২০১৮ যুব বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। দুই বছর পর ২০২০ যুব বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

টসে জিতে আগে ব্যাট করা ভারত ৫ উইকেটের বিনিময়ে ২৯০ রান তোলে। জবাবে অস্ট্রেলিয়া ৪৯ বল বাকি থাকতেই ১৯৪ রানে অলআউট হয়।

ভারতের ইনিংসের শুরুটা ছিল ধীরগতির। প্রথম ১০ ওভারে তারা স্কোরবোর্ডে তোলে ৩৪ রান, হারায় ৬ রান করা ওপেনার অংকৃষ রঘুবংশীর উইকেট। ১৩তম ওভারে আরেক ওপেনার হারনুর সিং ১৬ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন।

প্রথম ২৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৬ রানের বেশি তুলতে পারেনি ভারত। তবে শেষের ২৫ ওভারে সেটি ঠিকই পুষিয়ে নিয়েছে, তুলে নেয় ২০৪ রান। শেষ ১০ ওভারে ১০৮ রান তুলে বড় স্কোর গড়ে।

তৃতীয় উইকেটে শাইক রশিদ ও অধিনায়ক ইয়াশ ধুল গড়ে তোলেন শক্ত জুটি। এই দুই ব্যাটার ২০৪ রান যোগ করে প্রতিপক্ষের বোলারদের নাজেহাল করে ছাড়েন। ৪৬তম ওভারের পঞ্চম ধুলের রান আউটে ভাঙে জুটি। ক্রিজ ছাড়ার আগে ১১০ বলে ১০ চার ও এক ছক্কায় ১১০ রানের সুন্দর ইনিংস খেলেন ধুল।

Reneta

ঠিক পরের বলেই নিসবেটের বলে ক্যাচ দিয়ে অল্পের জন্য সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে প্যাভিলিয়নে ফেরেন শাইক রাশিদ। ১০৮ বলে ৮ চার ও এক ছক্কায় তিনি করেন ৯৪ রান।

শেষ ওভারে ২৭ রান সংগ্রহ করে ভারত। হোয়াইটনির বলে নিশান্ত সিন্ধু ১টি চার ও ১টি ছক্কা মারেন। দীনেশ বানা ২টি ছয় ও ১টি চার মারেন। দীনেশ ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে মাত্র ৪ বলে ২০ রান করে অপরাজিত থাকেন। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১০ বলে ১২ রান করে নট-আউট থাকেন নিশান্ত সিন্ধু।

অস্ট্রেলিয়ার বোলার জ্যাক নিসবেট ও উইলিয়াম স্যালজমান দুটি করে উইকেট পান।

২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অজি যুবারা ৩ রানের মাথায় প্রথম উইকেট হারায়। দ্বিতীয় উইকেটে ক্যাম্পবেল কেলাওয়ে ও কোরি মিলারের ৬৮ রানের জুটি তাদের স্বচ্ছন্দেই রেখেছিল।

এরপর নামে ব্যাটিং ধস। ১ উইকেটে ৭১ থেকে অস্ট্রেলিয়ার স্কোর হয়ে যায় ৭ উইকেটে ১২৫ রান। ওপেনার কেলাওয়ে ৩০ ও মিলার ৩৮ রানে সাজঘরে ফেরার পর চলতে থাকে ভারতীয় বোলারদের প্রাধান্য।

অষ্টম উইকেটে লাচলান শ ও জ্যান সিনফিল্ড ৪২ রানের জুটি গড়ে ভারতের জয়কে খানিকটা বিলম্ব ঘটায়। লাচলান শ ৫১, সিনফিল্ড করেন ২০ রান। দশ নম্বরে নামা টম হুইটনি ১৯ রান করে রান আউট হওয়া মাত্রই ফাইনালে যাওয়ার আনন্দে মাতে ভারত।

আগামী ৫ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে মাঠে নামবে ভারত। এর আগে আজ সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে সাউথ আফ্রিকার সঙ্গে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি পাকিস্তান। শুক্রবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলবে অস্ট্রেলিয়া ও আফগানিস্তান।

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াভারতযুব বিশ্বকাপ-২০২২লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোটের মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী

ফেব্রুয়ারি ৮, ২০২৬

পরকীয়ায় জড়িয়ে সাড়ে ৩ বছরের শিশু কন্যাকে হত্যা করল মা

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ প্রোপজ ডে: মনের মানুষের কাছে অনুভূতি জানানোর বিশেষ দিন

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন কংগ্রেস আসনে জ্যাক শ্লসবার্গকে সমর্থন দিতে যাচ্ছেন ন্যান্সি পেলোসি

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে সংসদ নির্বাচন ও সংবিধান সংশোধনী গণভোট আজ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT