চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়াকে উল্টোপিঠও দেখালো ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৮ অপরাহ্ণ ০৭, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

প্রথম টেস্টে ৩৩৩ রানের হার কোহলি কবে ভুলবেন বলা মুশকিল। অশ্বিনেরও মনে হয় কম জ্বলেনি। সেজন্যই হয়তো সোমবার দিনের শেষে কোচ অনিল কুম্বলেকে নিয়ে আলাদা অনুশীলনে নেমে পড়েছিলেন। মঙ্গলবার দেখা গেল ওই অনুশীলন কাজে দিয়েছে। অশ্বিন একাই ছয় উইকেট নিয়ে চারদিনে অজিদের হারিয়ে দিয়েছেন।

ভারত এদিন অস্ট্রেলিয়াকে ১৮৮ রানের লিড দিয়ে গুটিয়ে যায়। সফরকারীরা এই রান টপকাতে যেয়ে ১১২ রানে থেমে যায়। সিরিজে এখন ১-১ এ সমতা।

এত কম রানের টার্গেট দিয়ে ভারত এর আগে মাত্র তিনবার জয় পেয়েছে। যার মধ্যে দুটিই ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে।

Banglabid

অশ্বিন এই টেস্টে ভারতের সর্বাধিক টেস্ট উইকেট শিকারির তালিকায় পাঁচে ঢুকে পড়েছেন। বিষেণ সিং বেদিকে ছাড়িয়েছেন তিনি। ৪৭ টেস্টে অশ্বিনের উইকেট ২৬৯টি। ৬৭ টেস্ট খেলা বেদির ঝুলিতে ছিল ২৬৬টি। সর্বাধিক টেস্ট উইকেট শিকারির তালিকায় শীর্ষে ভারতীয় জাতীয় দলের বর্তমান কোচ অনিল কুম্বলে। ১৩২ ম্যাচে ৬১৯ উইকেট তার।

পুনে টেস্টের মতো বেঙ্গালুরুতেও প্রথম ইনিংসে ভারত অল্পতে গুটিয়ে গিয়েছিল, ১৮৯। অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে ২৭৬ রান তোলে।

অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে বড় স্কোর গড়তে পারেনি মূলত রবীন্দ্র জাদেজার কারণে। ৬ উইকেট নিয়ে স্বাগতিকদের কাজটা সহজ করে দেন তিনি।

Reneta

দ্বিতীয় দিনে ৪৮ রানের লিড নিয়ে এম চিন্নাস্বামী স্টেডিয়ামের ক্রিজ ছেড়েছিল অস্ট্রেলিয়া। তৃতীয় দিনে দুই অপরাজিত ম্যাথু ওয়েড ২৫ ও মিচেল স্টার্ক ১৬ রানে উইকেটে আসেন। স্টার্ক নামের পাশে আর দশ রান যোগ করে অশ্বিনের বলে ক্যাচ দেন। বেশিক্ষণ থাকতে পারেননি ওয়েডও। ৪০ রানে জাদেজার বলে এলবিডব্লিউয়ে কাটা পড়েন তিনি। এরপর লায়ন ও হ্যাজেলউডকে ঝটপট তুলে নিয়ে লেজটা মুড়ে দেন জাদেজা। ওই ইনিংসে ৬৩ রানে ৬ উইকেট তার। অশ্বিনের ২টি।

জবাব দিতে নেমে দ্বিতীয় ইনিংসেও অধিনায়ক কোহলির কাছ থেকে আশানুরূপ সার্ভিস পায়নি ভারত। ৮৪ রানে দল দুই উইকেট হারালে হাল ধরার চেষ্টা করেন তিনি। কিন্তু হ্যাজেলউড তাকে এলবিডব্লিউ বানিয়ে সাজঘর দেখান। ফেরার আগে করতে পারেন ১৫। প্রথম ইনিংসে করেছিলেন ১২।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও উদ্বোধনীতে ভারতের মুখে হাসি ফোটান লোকেশ রাহুল। প্রথম ইনিংসে সবাই যেখানে ব্যর্থতার মিছিলে নাম লেখান, তিনি সেখানে ৯০ রানের কাব্যিক ইনিংস খেলেছিলেন। দ্বিতীয় ইনিংসে করেন ৫১।

দ্বিতীয় ইনিংসে ভারতের সেরা ইনিংসটি অবশ্য পূজারার, খেলেছেন ৯২ রানের ইনিংস। রাহানের থেকে এসেছে ৫২ রান। হ্যাজেলউড ৬ উইকেট নিয়ে লিডটা কমে আটকাতে চেষ্টা করেছেন। শেষ পর্যন্ত যেটা ছোঁয়া হলো না অজিদের।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ম্যানহোলে পড়ে মৃত্যু: ওয়াসার এমডি ও ডিএসসিসি’র সিইওকে হাইকোর্টে তলব

পরবর্তী

ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি দেশের জন্য আত্মঘাতি সিদ্ধান্ত: বিএনপি

পরবর্তী

ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি দেশের জন্য আত্মঘাতি সিদ্ধান্ত: বিএনপি

ঐশ্বরিয়া পেলেন ‘আইফা অ্যাওয়ার্ড’

সর্বশেষ

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬

শপথ নেওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দায়িত্বে?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT