চলচ্চিত্র জগতের সর্বোচ্চ পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের ৯৪তম আসরের বিজয়ীদের নাম ঘোষণা হলো আজ (২৮ মার্চ)। এবার সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম বিভাগে পুরস্কার জিতে নিয়েছে ‘এনচ্যান্টো’।
সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম বিভাগের মনোনয়ন তালিকায় আরও ছিল ফ্লি, লুকা, দ্য মিশেল ভার্সেস দ্য মেশিনস, রাভা অ্যান্ড দ্য লাস্ট ড্রাগন।
৯৪তম এই আসরটির মাধ্যমে মহামারির পরে আবারও পুরনো রূপে ফিরছে অস্কার। এ বছরের অস্কারে সশরীরে তারকারা উপস্থিত হয়েছেন। অস্কার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে যুক্তরাষ্ট্রের এবিসি চ্যানেল। এছাড়াও দেখা গেছে স্টার ওয়ার্ল্ড ও স্টার মুভিজ চ্যানেলে।








