অস্কারের দিন গণনা শুরু হয়ে গেছে ইতোমধ্যেই। সিনেমাপ্রেমীদের সবচাইতে কাঙ্ক্ষিত অস্কারের আসর বসবে ২৪ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলসে। জল্পনাকল্পনা শুরু হয়ে গেছে কাদের হাতে উঠবে অস্কার, সেটা নিয়ে।
সেরা সিনেমা রোমা নাকি গ্রিন বুক?
সেরা সিনেমার ক্যাটাগরিতে বরাবরের মতোই থাকছে হাড্ডাহাড্ডি লড়াই। আলফনসো’র ‘রোমা’ অস্কারের দৌড়ে এগিয়ে আছে বলেই মনে করছেন সবাই। ‘বিএএফটিএ’তে ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ড জিতে নেয়ায় সিনেমাটির অস্কার পাওয়ার সম্ভাবনা বেড়ে গিয়েছে বলে মনে করছেন অনেকেই। আবার ‘গ্রিন বুক’ সিনেমাটিও অস্কারের দৌড়ে এগিয়ে আছে। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে সেরা মিউজিক্যাল/কমেডি পুরস্কার জিতে নিয়েছে ছবিটি। এছাড়াও প্রডিউসার্স গিল্ড অব অ্যামেরিকা অ্যাওয়ার্ড জিতেছে সিনেমাটি।
সেরা সিনেমা বিভাগে নমিনেশন পাওয়া অন্য সিনেমাগুলো হলো ব্ল্যাক প্যানথার, ব্ল্যাক্লান্সম্যান, বোহেমিয়ান রাফসোডি, দ্য ফেভারিট, অ্যা স্টার ইজ বর্ন এবং ভাইস।
সেরা অভিনেতা রামি মালেক নাকি ক্রিশ্চিয়ান বেল?
বোহেমিয়ান রাপসডি সিনেমায় ফ্রেডি মার্কারির চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছেন রামি মালেক। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন তিনি। এছাড়াও স্ক্রিন অ্যাকটরস গিল্ড অ্যাওয়ার্ড এবং বিএএফটিএ পুরস্কারও জিতেছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ান বেল এর অস্কার পাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। ভাইস ছবির জন্য তিনি গোল্ডেন গ্লোব মিউজিক্যাল/কমেডি জিতেছেন এবং ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ড জিতেছেন তিনি।
এই বিভাগে মনোনয়ন পাওয়া অন্যরা হলেন ব্র্যাডলি কুপার (অ্যা স্টার ইজ বর্ন), উইলেম ডাফো (অ্যাৎ ইটারনিটি’জ গেট) এবং ভিজ্ঞো মরটেনসেন (গ্রিন বুক)।
সেরা অভিনেত্রী গ্লেন ক্লোজ নাকি অলিভিয়া কোলম্যান?
এবছর সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনেক বেশি। দ্য ওয়াইফ সিনেমায় অভিনয়ের জন্য গ্লেন ক্লোজ ইতোমধ্যেই গোল্ডেন গ্লোব জিতেছেন। এছাড়াও ক্রিটিকস চয়েজ এবং স্ক্রিন অ্যাকটরস গিল্ড অ্যাওয়ার্ডও জিতেছেন। দ্য ফেভারিট সিনেমার জন্য অলিভিয়া কোলম্যানও অনেক পুরস্কার জিতে নিয়েছেন।
এই বিভাগে মনোনয়ন পাওয়া অন্যরা হলেন, ইয়ালিটজা আপারিসিও (রোমা), লেডি গাগা (অ্যা স্টার ইজ বর্ন) এবং মেলিসা ম্যাকার্থি (ক্যান ইউ এভার ফরগিভ মি?)।

সেরা পরিচালক আলফনসো কুয়ারন?
অনেকেই মনে করছেন এবারের অস্কারে আলফনসো একছত্র আধিপত্য বিস্তার করছেন। রোমা সিনেমার জন্য তিনি গোল্ডেন গ্লোব, দ্য ক্রিটিকস চয়েজ এবং বিএএফটিএ জিতে নিয়েছেন।
এই বিভাগের মনোনয়ন পাওয়া অন্যরা হলেন, ইয়োরগস লানথিমস (দ্য ফেভারিট), স্পাইক লি (ব্ল্যাক্লানসম্যান), অ্যাডাম ম্যাকে (ভাইস) এবং পাওয়েল পাওলিকোসকি (কোল্ড ওয়ার)। ইন্ডিয়ান এক্সপ্রেস







