৯১তম অস্কারে সেরা পরিচালকের পুরস্কার জিতে নিয়েছেন আলফনসো কুয়ারন। গুইলারমো দেল তরো অস্কার অ্যাওয়ার্ডটি তুলে দিয়েছেন আলফনসো কুয়ারনের হাতে।
এবারের অস্কারে আলফনসো কুয়ারন একছত্র আধিপত্য বিস্তার করেছেন। রোমা সিনেমার জন্য তিনি গোল্ডেন গ্লোব, দ্য ক্রিটিকস চয়েজ এবং বিএএফটিএ জিতে নিয়েছেন। ফলে তাঁর হাতে অস্কার যাবে, এমনটাই ভেবে নেয়া হয়েছিল।
এই বিভাগের মনোনয়ন পাওয়া অন্যরা হলেন, ইয়োরগস লানথিমস (দ্য ফেভারিট), স্পাইক লি (ব্ল্যাক্লানসম্যান), অ্যাডাম ম্যাকে (ভাইস) এবং পাওয়েল পাওলিকোসকি (কোল্ড ওয়ার)।
অস্কার নাইটের জমকালো অনুষ্ঠান চলছে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে। ৯১তম একাডেমি অ্যাওয়ার্ডসের আয়োজন বাংলাদেশ সময় ২৫ ফেব্রুয়ারি, সোমবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে। এবিসি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হচ্ছে এই অনুষ্ঠানটি।







