চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানি ‘ব্রেথ’ নিয়ে অস্কারে লড়বেন নারী নির্মাতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৬ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০১৭
নারী, বিনোদন
A A
ব্রেথ

ব্রেথ

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ফিল্ম ফেস্টিভালগুলোতে এখন ইরানি সিনেমার জয়জয়কার। কান, লোকার্নো, বার্লিনসহ সব ফিল্ম ফেস্টিভালগুলোতেই এখন শক্ত অবস্থানে আব্বাস কিয়ারোস্তামির উত্তরসুরিরা। সমানভাবে বরাবরই অস্কারেও দাপট দেখান তারা। আসন্ন ৯০তম অস্কার অ্যাওয়ার্ড-এর আসরেও সিনেমা নিয়ে প্রস্তুত ইরান।

গেল বছর অস্কারের সেরা বিদেশি ভাষার ক্যাটাগরিতে মেধাবী নির্মাতা আসগর ফারহাদির ‘দ্য সেলসম্যান’ অস্কার জয় করে নিয়েছিলো। সেই সুখস্মৃতি নিয়ে ফারহাদির উত্তরসুরি হিসেবে অস্কারে লড়তে ‍যাচ্ছেন নার্গিস আবইয়ার নামের একজন নারী নির্মাতা। ‘ব্রেথ’ নামের একটি ছবি নিয়ে তিনি লড়বেন বিশ্বের বাঘা বাঘা নির্মাতাদের ছবির সঙ্গে।

অস্কারে বিদেশি ভাষার ছবির শাখায় অন্যান্য দেশের ছবির সঙ্গে প্রতিযোগিতা করবে ইরান-ইরাক যুদ্ধ নিয়ে তৈরি ‘ব্রেথ’। ছবির কাহিনী তৈরি করা হয়েছে নার্গিস আবইয়ারের নিজের উপন্যাস ‘ব্রেথ’ অবলম্বনে। ছবিতে একটি শিশুর সুন্দর কল্পনা জগত দেখানো হয় এবং সেখান থেকে নিয়ে যাওয়া হয় ১৯৮০ সালের ইরাক-ইরান যুদ্ধের অশান্তিতে। ছবিটি প্রযোজনা করেছেন নার্গিস আবইয়ারের স্বামী মোহাম্মাদ হোসেইন কাশেমি। অস্কারের জন্য একজন নারী নির্মাতার ছবি নির্বাচিত হওয়ায় তিনি খুবই গর্বিত।

এর আগে ইরানের ৯ জন চলচ্চিত্র তারকার সমন্বয়ে একটি মূল্যায়ন কমিটি তৈরি করা হয়। তারা অস্কার প্রতিযোগিতার জন্য ১০টি চলচ্চিত্র বাছাই করেছিলেন। সেই ১০টি চলচ্চিত্রের মধ্যে থেকে অস্কার আসরে পাঠানোর জন্য বেছে নেয়া হয়েছে ‘ব্রেথ’ ছবিটিকে। তালিকার বাকি ছবিগুলো ছিল ‘দি মিডডে ইভেন্ট’, ‘দি ভিলা টেন্যান্টস’, ‘টুয়েন্টি-ওয়ান ডেস লেটার’, ‘সাবডিউয়েড’, ‘রেড নেইল পলিশ’, ‘মাই ব্রাদার খোসরো’, ‘এ হাউস অন ফোরটি ওয়ান স্ট্রিট’, ‘মালারিয়া’, ও ‘ ইনভারসন’।

ব্রেথ ছবিটির প্রিমিয়ার হয়েছিল ২০১৬ সালের ফেব্রুয়ারিতে ৩৪তম ফজর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। ছবিটি সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছিল। পুরস্কার পেয়েছিলেন শবনম মোঘাদ্দামি। এছাড়াও নার্গিস আবইয়ার দুটি সেরা পরিচালকের পুরস্কার জিতে নিয়েছেন ১২তম ভ্যানকুয়েভার ইন্টারন্যাশনাল ওমেন ফিল্ম ফেস্টিভ্যালে এবং তাল্লিন ব্ল্যাক নাইটস ফিল্ম ফেস্টিভ্যালে। আইএফপি নিউজ।

ট্যাগ: অস্কারইরানব্রেথ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাইগারদের ‘বিপদ বাড়াতে’ পিচে বেশি ঘাস চান ডু প্লেসিস

পরবর্তী

দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে ঢাকায় জাতীয় সম্মেলন

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে ঢাকায় জাতীয় সম্মেলন

প্রতারণা

প্রতারণার প্রবণতা আছে যে পুরুষদের

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT