চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অসুস্থ টেলি সামাদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৩ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

চলচ্চিত্রের শক্তিমান কমেডি অভিনেতা টেলি সামাদ ভীষণ অসুস্থ। তার খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আজ (রবিবার) সকালে বর্তমান শারীরিক অবস্থা জানার জন্য টেলি সামাদের কাছে ফোন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিকিৎসক জুলফিকার লেলিন। জনপ্রিয় এই অভিনেতা অসুস্থ থাকায় টেলি সামাদের মেয়ে সোহেলা সামাদ কাকলীর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ওই চিকিৎসক। টেলি সামাদের মেয়ে দুপুরে চ্যানেল আই অনলাইনকে এ খবর জানিয়েছেন।

সোহেলা সামাদ কাকলী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে সকাল ৯ টার দিকে তার ব্যক্তিগত চিকিৎসক লেলিন সাহেব হাসপাতলে ফোন করে বাবার শারীরিক অবস্থার খোঁজ নেন। খুব আন্তরিকভাবে কথা বলেছেন। হাসপাতাল কর্তৃপক্ষকে সর্বোচ্চ চিকিৎসা প্রদানের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর তরফ থেকে জানতে চাওয়া হয়েছে চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য আর্থিক সাহায্যের প্রয়োজন কিনা! আমি বলেছি, আর্থিক সহায়তা দিলে খুব উপকার হবে। এর আগে ১৬ দিন স্কয়ার হাসপাতালে বাবা ভর্তি ছিলেন। সেখানে অনেক অর্থ ব্যয় হয়েছে।’

Banglabid

সোহেলা সামাদ কাকলী আরও বলেন, ‘বাবার জন্য এর আগে প্রধানমন্ত্রীর কাছে সহায়তা চাইনি। উনি নিজেই কোনো সহায়তার প্রয়োজন কিনা জানতে চেয়েছেন। নির্বাচনী ব্যস্ততার মধ্যেও তিনি আমার বাবার কথা মনে করেছেন, এটা অনেক বড় পাওয়া। হাসপাতের ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে প্রধানমন্ত্রীর তরফ থেকে। যদি উন্নতি চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার প্রয়োজন পড়ে, আমার বিশ্বাস প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ব্যবস্থা করবেন।’

৪ ডিসেম্বর অসুস্থ হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন টেলি সামাদ। তখন ডাক্তার বলেছিলেন, টেলি সামাদের খাদ্য নালীতে সমস্যা রয়েছে। শুধু তাই নয়, তার বুকে ইনফেকশন ছিল, ডায়াবেটিস ছিল। রক্তের প্লাটিলেটও কমে যাচ্ছিলো বলে জানিয়েছেন চিকিৎসক। সেখানে ১৬ দিন চিকিৎসা নেওয়া পর বাসায় ফিরে আবার অসুস্থ হয়ে পড়েন চলচ্চিত্রের এক সময়কার দাপুটে অভিনেতা।

সেজন্য তাকে গত ১৯ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে ভর্তি করা হয়। এখন সেখানেই তার চিকিৎসা চলছে। সর্বশেষ শারীরিক অবস্থার জানিয়ে সোহেলা সামাদ কাকলী বলেন, ‘বাবার শারীরিক অবস্থা খুব ভালো না। অক্সিজেনের সমস্যা হচ্ছে, রক্তের হিমোগ্লোবিন কমে যাচ্ছে। এখনও আইসিইউতে রয়েছেন। বাবার সুস্থতা কামনায় পরিবারের পক্ষে দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।’

Reneta

অভিনেতা টেলি সামাদ ১৯৭৩ সালে ‘কার বউ’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে পা রাখেন। চার দশকে পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। টেলি সামাদ একসময় তুমুল ব্যস্ত ছিলেন অভিনয়ে। কিন্তু এখন আর কোনো ছবিতে কাজ করছেন না। তার অভিনীত সর্বশেষ ছবি মুক্তি পায় ‘জিরো ডিগ্রী’ ( ২০১৫)। অসুস্থতার আগে তিনি সারাদিন বাসায় থাকেন। টিভি দেখতেন, ছবি আঁকতেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেলি সামাদপ্রধানমন্ত্রী শেখ হাসিনালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT