চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অসুর শক্তির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে: মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৩ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০১৮
রাজনীতি
A A

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সত্য ও ন্যায়ের পক্ষে আমাদেরকে অসুর শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। শারদীয় দুর্গোৎসবে আজ আমাদের প্রার্থনা হলো, বাংলাদেশ থেকে সকল অসুরের শক্তিকে পরাজিত করতে হবে।

মঙ্গলবার রাতে ঢাকেশ্বরী মন্দিরে দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমি অনেকবার আপনাদের এখানে এসেছি। প্রতিবারই আমি নতুনত্ব দেখতে পাই, মানুষের মধ্যে আনন্দ, ভক্তি দেখতে পেয়েছি। আজ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন। আপনারা সবাই জানেন দেবী দুর্গার আরাধনা করা হয় অসুরের শক্তি রোধ করার জন্য। অন্যায়, অত্যাচারকে দূরীভূত করার জন্য। সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে এবং সব রকমের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই আজকের দিনের শিক্ষাঅ

তিনি বলেন, আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রতির দেশ। এখানে হিন্দু-মুসলিম হাজার হাজার বছর ধরে একত্রে বাস করছে। এই সম্প্রতি বজায় রাখা আমাদের দায়িত্ব।

বিএনপি মহাসচিব বলেন, আপনারা জানেন ঢাকেশ্বরী মন্দিরের জায়গার একটি বড় অংশ বেদখল হয়ে গিয়েছিলো। আমাদের নেত্রী খালেদা জিয়ার নির্দেশে তৎকালীন মেয়র সাদেক হোসেন খোকার নেতৃত্বে জায়গা উদ্ধার করা হয়। দুঃখজনক হলো আমাদের নেত্রী কারাগারে বন্দী।

মির্জা ফখরুল আরো বলেন, আজ অসুর শক্তি আমাদের উপর চেপে বসেছে। আমাদের প্রার্থনা, বাংলাদেশ থেকে সকল অসুর শক্তি, নির্যাতন, অত্যাচার চলে যাক। অসুর শক্তিকে পরাজিত করতে হবে। আমরা অশুভ মুক্ত, একটি মুক্ত বাংলাদেশ দেখতে চাই৷ আমরা একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ, গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই। সে পথে আপনারা সবাই আসুন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মির্জা ফখরুললিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

৯০ মিনিটে ফলাফল হল না হালান্ড-কেনের লড়াইয়ের

জুলাই ১২, ২০২৬

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT