চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অসুর’ কেন আলোচনায়?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৮ অপরাহ্ন ০৩, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

নতুন বছরের শুরুতেই ৩ জানুয়ারি মুক্তি পেয়েছে কলকাতার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অসুর’। পাভেলের পরিচালনায় ছবিটিতে অভিনয় করেছেন জিত, নুসরাত জাহান এবং আবির চট্টোপাধ্যায়।

এরআগে ‘অসুর’-এর ভিন্ন ভিন্ন লুক প্রকাশের পর সবচেয়ে আলোচিত হয়েছেন চিত্রনায়ক জিৎ। তুমুল আগ্রহ তৈরী করেছে ছবিতে তার লুক। শুধু তাই নয়, টিজার, ট্রেলারেও জিতের চরিত্রটি শুরু থেকেই আকর্ষণের কেন্দ্রতে ছিলো! যদিও পরিচালক বলে দিয়েছেন, ‘অন্ধপ্রাণ বন্ধুত্বের পরিণতির ছবি ‘অসুর’।’ দর্শকের আগ্রহ দেখে ধারণা করা হচ্ছে, বক্স অফিসেও বাজিমাত করতে চলেছে ছবিটি।

তবে কী কী কারণে এই ছবিটি দর্শকদের দেখা উচিত, সে সম্পর্কে পাঁচটি কারণ জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। দেখে নেয়া যাক সেই কারণগুলো:

চমকপ্রদ প্রেক্ষাপট:
মূলত অন্ধপ্রাণ বন্ধুত্বের পরিণতির ছবি ‘অসুর’। যার চিত্রনাট্য তৈরি করেছেন পরিচালক পাভেল নিজেই। ছবিটির কাহিনী মূলত ২০১৫ সালের দেশপরিয়া পার্ক পূজার এক ভয়াবহ পদদলিত পরিস্থিতিকে কেন্দ্র করে। সেখানে কিগান ওরফে জিতকে দেখা যাবে একজন শিল্পী হিসেবে, যিনি প্রতিমা তৈরী করেন। অপর দিকে বোধি চরিত্রে দেখা যাবে আবির চট্টোপ্যাধায়কে। যিনি একজন বিজনেসম্যান এবং সে ৫০টিরও বেশি মণ্ডপ স্পন্সর করেন। এছাড়া নুসরাতকে দেখা যাবে অদিতি চরিত্রে, যিনিও পেশায় একজন শিল্পী। সব মিলিয়ে ছবিটির কাহিনী তিন বন্ধুকে নিয়ে। যার ক্ষাণিকটা আঁচ পাওয়া গেছে এর ট্রেলারে।

রামকিঙ্কর বেইজকে উৎসর্গ:
পাভেল পরিচালিত ‘অসুর’ ছবিটির মাধ্যমে সম্মান জানানো হচ্ছে ভারতের চিত্রকলা ও স্থাপত্যের প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব রামকিঙ্কর বেইজকে। ধারণা করা হচ্ছে, এই গুণী ব্যক্তিত্ব সম্পর্কে যাদের আগ্রহ আছে, তারা ‘অসুর’ দেখতে হলে আসবেনই!

নেতিবাচক চরিত্রে আবির:
পর্দায় বরাবরই ইতিবাচক চরিত্রে দেখা যায় টলি অভিনেতা আবিরকে। তবে নেতিবাচক চরিত্রে অভিনয়ের ক্ষেত্রে এই অভিনেতা অতুলনীয়। ইতোপূর্বে এই অভিনেতাকে নেতিবাচক চরিত্রে দেখা গেছে ‘বর্ণপরিচয়’, ‘কানামাছি’, ‘ফ্ল্যাট নম্বর ৬০৯’, ‘রাজকাহিনী’ এবং ‘ছায়া ও ছবি’র মত সিনেমাতে। এগুলোর প্রত্যেকটি চরিত্রই ছিল একটি অপরটি থেকে ভিন্ন। প্রত্যেকটি চরিত্রে দর্শক আবিরকে আবিষ্কার করছে একদম নতুন ভাবে। যার ব্যতিক্রম ‘অসুর’ এর ক্ষেত্রেও হয়ত হবে না।

‘অসুর’-এ সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে জিতের লুক…
Reneta

শিল্প, রঙ এবং সংস্কৃতির ছবি ‘অসুর’: 
শিল্প, রঙ এবং সংস্কৃতি নিয়ে তৈরি হয়েছে ‘অসুর’ ছবিটি। প্রতিমা, রঙ, সংস্কৃতি, বন্ধুত্ব, হিংসা, ক্রোধ  সবকিছুরই যেন সংমিশ্রণ ছবিটি।

জিতের জন্য চ্যালেঞ্জিং চরিত্র:
‘অসুর’ ছবিটির মাধ্যমে প্রথমবারের মত পর্দায় ভিন্নধর্মী এক চরিত্রে দেখা মিলবে জিতের। কিগান চরিত্রটি জিতের জন্য এক অন্যরকম চ্যালেঞ্জ।

Jui  Banner Campaign
ট্যাগ: অসুরআবির চট্টোপাধ্যায়জিতনুসরাত জাহানপাভেলরামকিঙ্কর বেইজলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT