চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অসামাজিক কর্মকাণ্ডের জন্য ভন্ডপীরের আস্তানায় জনতার আগুন

রুমন রেজারুমন রেজা
১০:৪৬ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

নাবালিকাকে বিয়ে করা ও অসামাজিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভন্ডপীরের আস্তায় আগুন জ্বালিয়ে দিয়ে ও ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। দফায় দফায় বিক্ষোভের এক পর্যায়ে ভন্ডপীরসহ তার ভক্তরা কৌশলে পালিয়ে গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। শনিবার রাতে উপজেলার তারাব পৌরসভার মাসাবো এলাকায় ঘটে এ ঘটনা।

১৪ বছরের এক কিশোরীকে ফতোয়া আর মিথ্যার আশ্রয় নিয়ে বিয়ে করার ঘটনায় শনিবার রাত ৯টার দিকে মাসাবো, পেরাব, আড়িয়াবো,বরপা, কান্দাইলসহ আশ-পাশের এলাকার বিক্ষুব্ধ  জনতা ভন্ডপীরের আস্তানার সামনে অবস্থান নেয়। এ সময় বিক্ষুব্ধ জনতা দফায় দফায় বিক্ষোভ মিছিল করে। এক পর্যায়ে ভন্ডপীরের আস্তানায় দোতলা ভবনের একটি আস্তানায় আগুন জ্বালিয়ে দেয়া হয়। ভাংচুর করা হয় দরজা, জানালা, আসবাবপত্রসহ মালপত্র।

ভন্ডপীর আনিছুল হকসহ তার ভক্তরা কৌশলে আস্তানার গোপন কক্ষের দরজা দিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আস্তানায় থাকা বিভিন্ন মালপত্র পুড়ে ছাই হয়ে যায়।  পুলিশ ঘটনাস্থল পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভন্ডপীরসহ প্রতারকদের আটকের চেষ্টা চলছে।

মাসাবো চৌরাস্তা এলাকায় ময়ফুলনগর দরবার শরিফের পীর দাবি করে আসছেন আনিছুল হক নামে ওই লোক। দীর্ঘ দিন ধরে বিভিন্ন এলাকার কিশোরী, যুবতীসহ বিভিন্ন বয়সের নারীরা আনিছুল হকের প্রতারণার ফাঁদে পড়েছেন বলে স্থানীয়ভাবে অনেকের অভিযোগ রয়েছে। 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভন্ডপীর
শেয়ারTweetPin

সর্বশেষ

অযু করার সময় বজ্রপাতে মাদ্রাসার ৩ ছাত্র নিহত

জুন ২১, ২০২৬

প্রকৃতি ও জীবন ক্লাব ভৈরবের নতুন কমিটি, পরিবেশ রক্ষায় কর্মপরিকল্পনা

জুন ২১, ২০২৬

শাইখ সিরাজের সাথে ইরির বাংলাদেশ প্রধানের সাক্ষাত

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশগামীদের দক্ষ করতে প্রশিক্ষণ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

জুন ২১, ২০২৬

প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT