চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অসাধ্য সাধনের অপেক্ষায় বার্সেলোনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৯ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে ঘরের মাঠে ৩-১ গোলে হেরে গেছে বার্সেলোনা। তবে সব শেষ না হয়ে গেলেও শিরোপা জেতা তাদের জন্য অনেকটাই কঠিন হয়ে গেছে। মৌসুমের প্রথম শিরোপা জিততে হলে প্রায় অসাধ্য সাধন করতে হবে কাতালানদের। দ্বিতীয় লেগের ম্যাচ সামনে রেখে তেমন অপেক্ষাতেই রয়েছেন মেসি-সুয়ারেজরা।

অসাধ্য সাধন করার অভিজ্ঞা আছে দেখেই আরও একবার সেটার অপেক্ষায় বার্সা ও তাদের সমর্থকরা। গত চ্যাম্পিয়ন্স লিগেই এমন এক ম্যাচ জিতে দেখিয়েছে তারা। প্রথম লেগে পিএসজির কাছে ৪-০ গোলে হেরেও ফিরতি লেগে নিজেদের মাঠে ৬-১ গোলের অবিশ্বাস্য জয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছিল বার্সা। সেই স্মৃতি বুকে ধরে আরও একবার গর্জে ওঠার অপেক্ষায় কাতালান শিবির।

সুখ স্মৃতির সঙ্গে তার বিপরীতটাও অবশ্য রয়েছে। অবিশ্বাস্য কিছু সব সময় ঘটে না। চ্যাম্পিয়ন্স লিগেই পিএসজি ম্যাচের পরের ম্যাচে জুভেন্টাসের ৩ গোলের বাধা ডিঙাতে পারেনি বার্সা। সেই শঙ্কার সঙ্গে এই ম্যাচে আরেকটি সমস্যা, পিএসজির বিপক্ষে জয় এনে দেয়ার অন্যতম কারিগর নেইমার যে এখন দলেই নেই।

Banglabid

নেইমার না থাকলেও হার মেনে বসে নেই বার্সেলোনা। তবে সে জন্য অনেক কাঠখড় পোড়াতে হবে লিওনেল মেসি-লুইস সুয়ারেজদের। রিয়ালের বিপক্ষে অসাধ্য করতে যা যা করতে হবে তাদের-

রিয়াল প্রথম লেগ ৩-১ ব্যবধানে জেতায় ৩টি ‘অ্যাওয়ে’ গোলে এগিয়ে তারা। তাই বার্সাকে ৩-০ গোলে জিততে হবে। এর মধ্যে রিয়াল যদি ১ গোল করে ফেলে, বার্সাকে করতে হবে ৪ গোল। তখন ম্যাচ অতিরিক্ত সময়ে নিতেও করতে হবে ৩ গোল। আর ম্যাচের ফল যদি ৩-১ হয় তাহলেও ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময় পেয়ে গেলে লাভ হবে বার্সার। এই সময়ে দুই দল যদি গোল করে সমতায় থাকে, তো ‘অ্যাওয়ে’ গোলের সুবাদে জয় পাবে বার্সা। যেহেতু ম্যাচটি হবে রিয়ালের মাঠে। তবে রিয়াল যদি ২ গোল করে ফেলে, সেক্ষেত্রে বার্সাকে তখন করতে হবে কমপক্ষে ৪ গোল।

Reneta

হিসাব যাই বলুক বার্সার জন্য কাজটা যে অসম্ভব তা নয়। সাম্প্রতিক ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, বার্নাব্যুতে গত ১২ বছরে রিয়ালকে ৪-০, ৬-২ ও ৩-০ গোলে হারানোর রেকর্ড আছে কাতালানদের।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতের স্বাধীনতা দিবসে সালমান খানের শুভেচ্ছা

পরবর্তী

ছেলের হাতে নির্যাতিত সেই মায়ের দায়িত্ব নিলেন ঠাকুরগাঁওয়ের ডিসি

পরবর্তী
ঠাকুরগাঁওয়ে ডিসি পরিবারের পাশে দাঁড়িয়ে মা ও শিশু. Channel i News - চ্যানেল আই নিউজ

ছেলের হাতে নির্যাতিত সেই মায়ের দায়িত্ব নিলেন ঠাকুরগাঁওয়ের ডিসি

আলী যাকের

আলী যাকের পাচ্ছেন ‘সেলিম আল দীন পদক’

সর্বশেষ

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম শেষে বঙ্গভবনে মির্জা ফখরুল

আগস্ট ২০, ২০২৬

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আগস্ট ২০, ২০২৬

গ্যাস সংকটের কারণে সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি ২৭ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত

আগস্ট ২০, ২০২৬

ধেয়ে আসছে ‘আন্ধার’!

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT