চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অসাধারণ এক অর্জন

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:২৫ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০১৮
সম্পাদকীয়
A A
পুলিৎজার-বাংলাদেশি ফটোসাংবাদিক-রয়টার্স

ফটোসাংবাদিক মোহাম্মদ পনির হোসেন

অসাধারণ এক অর্জন। এ অর্জন মোহাম্মদ পনির হোসেনের, এ অর্জন বাংলাদেশের, বাংলাদেশের মানুষের।সাংবাদিকতার অস্কার খ্যাত পুলিৎজার পুরস্কার জয় করেছেন পনির।

গত বছর মিয়ানমার থেকে প্রাণ ভয়ে পালিয়ে অাসা রোহিঙ্গাদের অমানবিক দুর্দশা আর যন্ত্রণার খবর আলোকচিত্রের মাধ্যমে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছিল রয়টার্সের একটি ফটোগ্রাফি টিম। সেই টিমেরই সদস্য ছিলেন পনির হোসেন। ফিচার ফটোগ্রাফি ক্যাটাগরিতে ওই টিমের তোলা ১৬টি ছবি এ বছর পুলিৎজার পুরস্কার পেয়েছে, যেখানে পনির হোসেনের তোলা ছবি ছিল তিনটি।

সাংবাদিকতায় বিশ্বের সবচেয়ে বড় ও সম্মানের পুরস্কার পুলিৎজার। সেই পুরস্কারের ভাগীদার যখন বাংলাদেশের একজন ফটো সাংবাদিক, তখন সেই গৌরবের আমরাও অংশীদার, বাংলাদেশের সাংবাদিকতাও সেই গৌরবে গৌরবান্বিত।

Banglabid

তবে, সেই গৌরব এসেছে এমন এক সময়ে যখন বাংলাদেশের সাংবাদিকতা এবং সাংবাদিকরাও নানাভাবে প্রশ্নবিদ্ধ, যখন গণমাধ্যমগুলো অনেকক্ষেত্রে কারো না কারো প্রচার মাধ্যমে পরিণত, দলীয় আনুগত্য ও পুঁজির কাছে আত্মসমর্পিত, সাংবাদিকতার সাধারণ নীতি-নৈতিকতা অনেকক্ষেত্রে উপেক্ষিত, সাংবাদিকরা কিছু ক্ষেত্রে দলীয় কর্মীর মতো, টেলিভিশন অনুষ্ঠানের উপস্থাপকরা বিচারকের ভূমিকায় অবতীর্ণ হয়ে মানুষকে হেয় করার কাজে নিয়োজিত এবং নতুন উপদ্রব হিসেবে অনলাইন সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা ও বোধবুদ্ধিহীন কর্মকাণ্ড অব্যাহত।

পনিরের পুলিৎজারের সঙ্গে অবশ্য এসবের কোনো সম্পর্ক নেই। তার কাজের ক্ষেত্রটা একটু ভিন্ন। তিনি নিজেও আন্তর্জাতিক একটি সংবাদ সংস্থায় কর্মরত। তারপরও তার পুলিৎজার প্রাপ্তি আমাদেরকে আমাদের সাংবাদিকতার মান ও অবস্থান নিয়ে প্রশ্ন করার একটি উপলক্ষ এনে দিয়েছে। এক্ষেত্রে আমাদের আত্মজিজ্ঞাসা জরুরি।

পাশাপাশি পনির হোসেন আমাদের তরুণ ও নতুন প্রজন্ম যাদের অনেকে একটি সরকারি চাকরিকেই বাঁচা-মরার একমাত্র প্রশ্নে পরিণত করেছেন, তাদের জন্য একটি দৃষ্টান্ত হিসেবেও বিবেচিত হতে পারেন।

Reneta

আমরা এরইমধ্যে জেনেছি, পনির হোসেনের ফটোগ্রাফি ক্যারিয়ার খুব বেশি দিনের না হলেও মেধা, পরিশ্রম আর পেশার প্রতি আন্তরিকতায় অল্প সময়ের মধ্যেই তার কাজের আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছেন।

চ্যানেল আই অনলাইনের সঙ্গে সাক্ষাৎকারে কীভাবে তিনি ফটো সাংবাদিক হলেন, সেই গল্প বলেছেন। তিনি জানান, মূলত ২০১০ সালের পর শখের বসেই ফটোগ্রাফি শুরু করেন। সেই শখই একদিন তার পেশা হয়ে যায়। তবে ২০১৬ সালটা ছিল তার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বছর। ওই বছরই তিনি যোগ দেন রয়টার্সে, এবং সেদিনটাতে যেদিন গুলশানের হলি আর্টিজানে ভয়ঙ্কর  জঙ্গি হামলা হয়। সেই হামলার ছবি তুলতে হয়েছিল তাকে। তবে সেদিন ভয় নয়, সাহস নিয়ে এগিয়ে গিয়েছিলেন নিজের কাজে।

মূলত এমন নানা চ্যালেঞ্জ জয় করেই নিজেকে আজকের অবস্থানে নিয়ে গেছেন পনির হোসেন। শুধু নিজেকেই নয়, বাংলাদেশকেও নিয়ে গেছেন আন্তর্জাতিক স্বীকৃতির সারিতে। আমরা জানি, পনিরের এমন অর্জন বাংলাদেশের মুখ আরো উজ্জ্বল করবে। তার এই অসাধারণ অর্জনে আমাদের প্রাণঢালা অভিনন্দন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পনির হোসেনপুলিৎজারপুলিৎজার পুরস্কাররয়টার্স
শেয়ারTweetPin1

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT