চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অসাংবিধানিকভাবে কাউকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না: নাসিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৩ অপরাহ্ণ ০৬, মার্চ ২০১৭
রাজনীতি
A A

অসাংবিধানিকভাবে কাউকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ১৪ দলে মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী  মোহাম্মদ নাসিম। তিনি বলেন, বিএনপির এখনও দুরভিসন্ধি নিয়ে এগোচ্ছে। তাদের সাম্প্রতিক বক্তব্যে এটা স্পষ্ট। তারা আগামী নির্বাচন বানচালের চেষ্টা করবে।

আজ সোমবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ওয়ার্কাস পার্টি সভাপতি বেসামরিক বিমান এবং পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

আগামী নির্বাচনে (২০১৯) চৌদ্দ দল ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে জানিয়ে নাসিম বলেন: পরবর্তী নির্বাচন অনুষ্ঠানে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। ১৪ দলও এ নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এক সঙ্গে আছি। এবং ১৪ দল আগামী নির্বাচনেও ঐক্যবদ্ধ ভাবে অংশগ্রহণ করবে।

Banglabid

কিন্তু বিএনপির এখনও নির্বাচন বানচালের চেষ্টা চালিয়ে যাচ্ছে। নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে শেখ হাসিনার সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

১৪ দলের সভায় ২৫ মার্চকে গণহত্যা দিবসের স্বীকৃতি দেয়ার ব্যাপারে আলোচনা হয়। এ প্রসঙ্গে তিনি বলে বলেন,‘আমাদের আজকের সভায় ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালনের জন্য সিদ্ধান্ত নেয়া হয়েছে। ১১ মার্চ জাতীয় সংসদ অধিবেশনে জাতীয় ভাবে এ দিবস পালনের জন্য প্রস্তাব আনা হবে। আমরা আশা করছি সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি গ্রহণ করা হবে।

পাকিস্তান এখনও মুক্তিযুদ্ধ নিয়ে অপপ্রচার চালাচ্ছে অভিযোগ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের পর পাকিস্তান আবারও মুক্তিযুদ্ধ নিয়ে অপপ্রচার শুরু করেছে। এর অর্থ হচ্ছে তারা এখনও অনুতপ্ত নয়। আইএসআই’র পৃষ্ঠপোষকতায় পাকিস্তান একটি বই বের করেছে। বইটি তারা বিভিন্ন অ্যাম্বাসিতে বিতরণ করছে। আমাদের এ  ব্যাপারে সতর্ক থাকতে হবে।

Reneta

ড. মুহাম্মদ ইউনূসের প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, যারা দারিদ্র বিমোচনের জন্য ড. ইউনূসকে কৃতিত্ব দেন। তাদের উদ্দেশ্যে বলবো: এরা বিভ্রান্তি তৈরি করছে। তিনি এমন একজন মানুষ, যিনি পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন আটকে দিয়েছেন। দারিদ্র বিমোচনের কৃতিত্ব একমাত্র শেখ হাসিনার।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

দলীয় প্রতীকে ১৪ উপজেলা ও ৪ পৌরসভায় নির্বাচন সম্পন্ন

পরবর্তী

কুমিল্লায় বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় খালেদা জিয়াসহ ৭৮ জনের বিরুদ্ধে চার্জশীট

পরবর্তী
ভারতের নতুন রাষ্ট্রপতি

কুমিল্লায় বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় খালেদা জিয়াসহ ৭৮ জনের বিরুদ্ধে চার্জশীট

নিজামউদ্দিন চৌধুরী (ফাইল ছবি)

আট দল নিয়েই ইমার্জিং কাপ

সর্বশেষ

টিকটকে মানসিক স্বাস্থ্য চিকিৎসা: সমাধান নাকি নতুন সংকট?

আগস্ট ২১, ২০২৬

‘বাংলাদেশ দারুণ ক্রিকেট দল’

আগস্ট ২১, ২০২৬

জনসম্পৃক্ত নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ২১, ২০২৬
ছবি: নাহিয়ান ইমন

শেষ জীবন পর্যন্ত মানুষ আমাকে ‘বড়ছেলে’ বলে চিনুক: অপূর্ব

আগস্ট ২১, ২০২৬

‘সবকিছুই জিততে হবে, সেটাই আশা’

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT