চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অসহায় ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করলেন সেনাপ্রধান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০১ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০২১
বাংলাদেশ
A A

রামু ও চট্টগ্রামে অসহায় ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

রোববার ২৬ ডিসেম্বর ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার অঞ্চল এবং ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম অঞ্চল পরিদর্শনকালে সেনাপ্রধান অসহায় ও দুঃস্থ মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন।

রোববার সন্ধ্যায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়।

এতে বলা হয়, সেনাবাহিনী প্রধানের নির্দেশে প্রতিবছরের ন্যায় এবছর‌ও শীত মৌসুমে দরিদ্র শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র ও ত্রাণ সামগ্রী বিতরণসহ নানাবিধ জনসেবামূলক কাজ পরিচালনা করছে সেনাবাহিনী।

এরই ধারাবাহিকতায় সেনাবাহিনী প্রধান পর্যটন নগরী কক্সবাজারস্থ রামু রাবার বাগান এলাকায় ৫০০ জন এবং চট্টগ্রামস্থ সীতাকুণ্ড উপজেলার শীতলপুর এলাকায় ২০০ জন হতদরিদ্র ব্যাক্তির মাঝে কম্বল বিতরণ করেন।

Reneta

ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী এধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে। রামু ও চট্টগ্রাম অঞ্চল পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধানের সাথে ১০ ও ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডারগণ ছাড়াও এলাকার অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সেনাবাহিনীর দেশ সেবা ও জনকল্যাণমূলক কার্যক্রমে জনমনে আস্থা ও স্বতঃস্ফূর্ততার প্রতিফলন ঘটেছে বলে প্রতীয়মান হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসপিআরসেনাপ্রধান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রতিপক্ষের অস্ত্রের কোপে আহত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী

পরবর্তী

ঢাকা নগর পরিবহনের যাত্রা শুরু

পরবর্তী

ঢাকা নগর পরিবহনের যাত্রা শুরু

চট্টগ্রামে ফিরেই সৌম্যর সেঞ্চুরি

সর্বশেষ

স্পেনের হাতেই বিশ্বকাপ দেখতে চান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

জুলাই ১৯, ২০২৬

স্পেন বনাম আর্জেন্টিনা: ফাইনালের আগে পরিসংখ্যান কী বলে?

জুলাই ১৯, ২০২৬

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছেন বাংলাদেশের তারকারা

জুলাই ১৯, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ সৌর সেচযন্ত্র দেখাচ্ছে নতুন সম্ভাবনা

জুলাই ১৯, ২০২৬
ছবি: কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ (সংগৃহীত)।

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT