চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অসহায় আত্মসমর্পণে ফুটো আশার ফানুস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৪ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার ব্যাটসম্যান মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্ভাব্য ৯৮ ওভার খেলা হওয়ার কথা ছিল। বাংলাদেশের হাতে ৭ উইকেট। ম্যাচ বাঁচানোর পথটা কঠিন। সেটা জেনেও এমন অসহায় আত্মসমর্পণের কোনও ব্যাখ্যা খুঁজে পাওয়া যাবে না। যার শেষ হয়েছে ৩৩৩ রানের লজ্জার হারে।

পচেফস্ট্রমের আকাশে ঝকঝকে রোদের দেখা মিলল সকাল থেকেই। ঠিক উল্টোটা বাংলাদেশের ব্যাটিংয়ে। নিকষকালো আঁধারে ঢেকে যেতে থাকা স্কোরবোর্ডের মাঝে টিমটিমিয়ে জ্বলছে ৯০ রানে গুটিয়ে যাওয়ার বিষণ্ণ সংবাদ।

রোববার চতুর্থ দিনে চা বিরতির আগেই দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছিল সাউথ আফ্রিকা। ৭ উইকেটে ২৪৭ রান তুলে। ৩ উইকেটে ৪৯৬ রানে প্রথম ইনিংস ঘোষণা ছিল তাদের। শনিবার গুটিয়ে যাওয়ার সময় ৩২০ রানে পৌঁছায় বাংলাদেশ। বড় ইনিংস গড়তে না পারার মাশুলে গোনার শুরু তখন থেকেই।

পঞ্চম দিনে ৭ উইকেট নিয়ে ৩৭৫ রান তোলার আশা হয়ত চরম স্বপ্নভূক ক্রিকেটপ্রেমীটিও করেনি। তবে ম্যাচ ড্র করার আশাটি অবান্তর ছিল না। সেই আশাটি বাংলাদেশের ক্রিকেটারদের মাঝে বসত গড়েছিল ছিল কিনা সেটাই এখন কোটি টাকার প্রশ্ন!

নিরাশার এমন দিনে লজ্জায় ডোবার পিঠে একটি বড় লজ্জাও এড়ানো গেছে। নিজেদের সর্বনিম্ন টেস্ট ইনিংস দেখতে হয়নি। ২০০৭ সালে কলম্বো টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের সর্বনিম্ন টেস্ট ইনিংসটি খেলেছিল বাংলাদেশ, ৬২ রানের। সোমবার সেটি পেরোনো গেছে। শেষ পর্যন্ত এটাই হয়ত অসহায় আত্মসমর্পণের পিঠে একমাত্র সান্ত্বনা!



সর্বনিম্নের লজ্জা এড়ানো গেলেও সেরা পাঁচ থেকে বেরোনো যায়নি। প্রোটিয়াদের বিপক্ষে করা ৯০ রান এখন বাংলাদেশের পঞ্চম সর্বনিম্ন টেস্ট সংগ্রহ। শ্রীলঙ্কার বিপক্ষে ৬২, ৮৬ ও ৮৯ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকায় ৮৭ রানের লজ্জায় ডোবার ইনিংসগুলো সামনে থাকছে।

সঙ্গী হয়েছে দ্বিতীয় বড় হারের ধাক্কাও। চট্টগ্রাম টেস্টে ২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৪৬৫ রানে হেরেছিল বাংলাদেশ। সেটাই দ্বিতীয় সঙ্গী খুঁজে পেল পচেফস্ট্রমের ৩৩৩ রানের হারের পর।

অথচ মরনে মরকেলের চোটে ছিটকে যাওয়ার স্বস্তির সুবাতাস নিয়েই মাঠে নেমেছিল সফরকারীরা। আগেরদিনে আগুন ঝরানো মরকেল নেই। সেটা বুঝতেই দিলেন না কাগিসো রাবাদা। তোপ দাগলেন একের পর এক। ধ্বংসস্তূপে পরিণত হল মুশফিকবাহিনী।

মধ্যাহ্ন বিরতির আগেই গুটিয়ে যাওয়ার পথটা উদ্বোধন করে যান মুশফিকুর রহিম। রাবাদার অফস্টাম্পের বাইরের লাফিয়ে ওঠা বলে খোঁচা দিয়ে ১৬ রানে সাজঘরে অধিনায়ক।

প্রথম ইনিংসে বিপর্যয়ের মুহূর্তে ফিফটি করা মাহমুদউল্লাহ রিয়াদ পরের আত্মসমর্পণকারী। শর্ট বলে অস্বস্তির সকালে ৯ রানে স্টাম্পে টেনে এনেছেন রাবাদার করা বল।

দ্রুত সিনিয়রদের অনুসরণ করেছেন লিটন দাস, সাব্বির রহমান ও তাসকিন আহমেদ। রাবাদার স্টাম্প বরাবর ছোড়া বলে শট না খেলে এলবিডব্লিউ লিটন (৪)। কেশব মহারাজের সোজা বলে এলবিডব্লিউ সাব্বির (৪)। সেখান থেকে একপ্রান্তে অপরাজিত থাকা মিরাজের ১৫ রানে কেবল সর্বনিমনের লজ্জাই ছাড়ানো গেছে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

লাস ভেগাসে হামলার ঘটনায় নিহতের সংখ্যা বাড়ছে

পরবর্তী

রোহিঙ্গা ইস্যু এবং নির্বাচন প্রসঙ্গে গয়েশ্বরের ভিন্ন সুর

পরবর্তী
আলোচনা সভায় গয়েশ্বরের বক্তব্য ও উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ইস্যু এবং নির্বাচন প্রসঙ্গে গয়েশ্বরের ভিন্ন সুর

শাকিব খান বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চলচ্চিত্রকে এগিয়ে নিতে শাকিবের আহ্বান

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT