চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অসংখ্য শিশুকে বাঁচিয়ে হিরো বনে যাওয়া এক সৈনিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৯ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রে একই দিনে বন্দুকধারীদের দুটি হামলার ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৯ জন। আহত হয়েছেন আরও অনেকে। তবে টেক্সাসের এল পাসোতে হামলার হাত থেকে অসংখ্য শিশুকে বাঁচিয়ে হিরো বনে গেছেন এক সৈনিক। তার নাম গ্লেন ওয়াকলে।

হামলার সময় সবাই যখন প্রাণ বাঁচাতে ছুটছিলেন তখন সামরিক বাহিনীর এই সদস্য ব্যস্ত ছিলেন শিশুদের প্রাণ বাঁচাতে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট এর ইন্ডি১০০ এমনটি জানিয়েছে।

রোববার মেক্সিকো সীমান্ত থেকে কয়েক মাইল দূরের শহর এল পাসোর ওয়ালমার্টের স্টোরে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে এক যুবক। সেসময় ওই স্টোরে কেনাকাটা করতে গিয়েছিলেন সামরিক বাহিনীর সদস্য গ্লেন ওয়াকলে।

গ্লেন সাংবাদিকদের বলেন, যখন গুলি শুরু হয় তখন লোকজন একটি দোকানে আশ্রয় নিচ্ছিলেন। আমি দেখলাম শিশুরা তাদের অভিভাবকদের ছাড়াই দৌঁড়াচ্ছে। এসময় আমি আমার পিস্তল লোড করি এবং শিশুদের নিরাপদে সরিয়ে নিতে থাকি।

তিনি বলেন, আমি অনেক শিশু বাবা-মাকে ছাড়াই দৌঁড়াচ্ছে। আমি আমার ব্যাগ হাতে নিয়ে যতদূর সম্ভব তাদেরকে নিরাপদে সরিয়ে নিতে থাকি। তারা খুবই ভীত ছিল সেসময়। তারা আমার হাত থেকে ছুটেও যাচ্ছিল মাঝে মাঝে।

‘‘যখন আমি শিশুদের বাইরে রেখে আসছিলাম তখন পুলিশের এক সদস্য ভেবেছিলেন আমি হামলাকারী, তখন আমি আমার পরিচয় দেই। আমি আমার এক বন্ধুকেও ডাকি সেসময়। অনেকগুলো শিশু ছিল সেখানে, আমি সেসময় কাঁপছিলাম।

Reneta

প্রথমে এক শিশু দৌঁড়াতে দৌঁড়াতে বলে গুলির ঘটনা ঘটছে। কিন্তু শিশু বলে তার কথা কেউ বিশ্বাস করতে চায়নি। এর কিছুক্ষণের মধ্যেই আমি গুলির শব্দ শুনতে পাই, তখন বুঝতে পারি তার কথা সত্য। তখন আমি পিস্তল রেডি করি।’’

প্রথমে লোকজনের সঙ্গে আমিও নিরাপদ আশ্রয়ের জন্য ছুটি। তারা একটি দোকানে গিয়ে লুকিয়ে পড়েন। কিন্তু আমি ওইসব বাচ্চাসহ তাদের নিয়ে খবুই চিন্তিত ছিলাম। আমার মনে হয়েছে সেখানে একজনের বেশি বন্দুকধারী ছিল। সম্ভবত সেখানে চারজন ছিল।

গ্লেন ওয়াকলের এই বীরত্বগাঁথা দ্রুতই সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই প্রশংসা করছেন তার। 

এদিন দুটি হামলায় কেঁপে উঠেছে যুক্তরাষ্ট্র। প্রথমে টেক্সাসের এল পাসোতে পরে ওহাইয়োর ডেটনে বন্দুকধারীর হামলার ঘটনা ঘটে।

এল পাসোতে নিহত হয়েছেন অন্তত ২০ জন নিহত এবং আহত হয়েছেন ২৬ জন। আর ডেটনে ৯ জন নিহতের পাশাপাশি ১৬ জন আহত হয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্দুকধারীর হামলাযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর ইনভেস্টরস এক্সপো পরিদর্শন

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের দক্ষিণে নিরাপত্তা চৌকিতে হামলা, ৫ আধাসামরিক সেনা নিহত

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঐতিহাসিক আল আকসা মসজিদে ঢুকে পড়লো হাজারের বেশি ইসরায়েলি

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজী নজরুলের এমপি পদ কি বাতিল হবে, যা বলছে নির্বাচন কমিশন

জুলাই ২৩, ২০২৬

শিল্পকারখানার নষ্ট হওয়া তাপেই কোটি টাকার জ্বালানি সম্ভাবনা: গবেষণা তথ্য

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT