মানুষের জন্য ফাউন্ডেশনের গবেষণায় দেখা গেছে, বর্তমানে ইন্টারনেট সহজলভ্য হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে উঠেছে পর্নোগ্রাফির অন্যতম প্লাটফর্ম। এছাড়া এ ধরনের ভিডিও দেখে সহজেই নারীকে নেতিবাচক চরিত্রে দাঁড় করানোর প্রবণতাও দেখা যাচ্ছে। পাঁচ মাস ব্যাপী পরিচালিত এ গবেষণার ফলাফল তুলে ধরার পাশাপাশি সংগঠনটির পক্ষ থেকে পারিবারিক মূল্যবোধ বাড়ানোর প্রতি জোর দেয়া হয়েছে।
রিপোর্টার: মিথিলা নাজনীন







