চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অশ্লীলতার দায়ে ‘৩৬৫ ডেইজ’ নিষিদ্ধের দাবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৮ অপরাহ্ন ১১, জুলাই ২০২০
বিনোদন
A A

বেশ কিছুদিন ধরেই নেটফ্লিক্সে মুক্তি পাওয়া পোল্যান্ডের সিনেমা ‘৩৬৫ ডেইজ’ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। পুরো বিশ্বের নারীরা সিনেমার মূল চরিত্র মাইকেল মোরোনকে নিয়ে মাতামাতি করলেও অনেকেই অশ্লীলতার দায়ে সিনেমাটি নিষিদ্ধ করার জন্য দাবি তুলেছেন।

সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মিকায়লা জাজন ‘৩৬৫ ডেইজ’ সিনেমা নিষিদ্ধ করে নেটফ্লিক্সে প্রচার বন্ধ করার জন্য একটি ক্যাম্পেইন লঞ্চ করেছেন। সেখানে জনমত গ্রহণ করছেন তিনি।

তিনি বলেছেন, ‘৩৬৫ ডেইজ’ সিনেমায় ‘স্টকহোম সিনড্রোম’কে উৎসাহিত করা হয়েছে। এই পিটিশনে খুব অল্প সময়ের মধ্যেই ৭৫ হাজার মানুষ সমর্থন জানিয়ে সাক্ষর করেছেন।

সংগীত তারকা ডাফি নেটফ্লিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা রিড হাস্টিংসের উদ্দেশে একটি খোলা চিঠি লিখেছেন। সেখানে তিনি নিজের অপহরণের শিকার হওয়া এবং অপহরণকারীর দ্বারা ধর্ষিত হওয়ার ঘটনাগুলো লিখেছেন। সিনেমায় অপহরণ করে আটকে রাখা, শারীরিক সম্পর্ক স্থাপন করা, হেনস্তা করা দেখানো হয়েছে বলে নিন্দা জানান তিনি।

তবে ডাফির চিঠির প্রেক্ষিতে সিনেমাটি সরানো হবে না বলে জানানো হয়েছে নেটফ্লিক্স থেকে। এক বিবৃতিও দেয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘আমরা পুরো বিশ্বের দর্শকদেরকে তাদের পছন্দ মতো সিনেমা উপভোগ করতে দেয়ায় বিশ্বাস করি। মেম্বাররা কী দেখবেন এবং কী দেখবেন না সেটা ম্যাচিউরিটি ফিল্টারের মাধ্যমে নিজেরাই নির্বাচন করতে পারবেন। কোনো কন্টেন্ট বেশি ম্যাচিউর মনে হলে সেটা রিমুভও করতে পারবেন।’

‘৩৬৫ ডেইজ’ পোলিশ লেখক ব্ল্যাঙ্কা পিলিনস্কার লেখা ‘ট্রিলোজি’ বইয়ের অবলম্বনে তৈরি করা ‘ইরোটিক ড্রামা’ ঘরানার সিনেমা। -কইমই.কম

Jui  Banner Campaign
ট্যাগ: ৩৬৫ ডেইজনেটফ্লিক্সলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT