চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অশ্বিনের কাছে ক্ষমা চেয়েছিলেন দ্রাবিড়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩০ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

দশ বছর আগের কথা—অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট সিরিজ খেলছিলেন রাহুল দ্রাবিড়। ম্যাচে ১৪৮ রানে ৬ উইকেট হারিয়ে রীতিমত ধুঁকছিল অজিরা। এমন সময়ে বড় ভুল করে বসেন দ্রাবিড়। অশ্বিনের দুর্দান্ত ডেলিভারিতে পরাস্ত মাইক হাসির সহজ ক্যাচ ফেলেন স্লিপে। তাতেই লেজেগুবরে হয়ে ১২২ রানে ম্যাচ হারে ভারত, বড় স্কোর গড়ে হাসি থামেন ব্যক্তিগত ৬৯ রানে।

ক্যারিয়ার শেষ করে দ্রাবিড় এখন ভারত দলের প্রধান কোচ। অনেক অপেক্ষার পর সাদা পোশাকের স্কোয়াডে ফিরেছেন অশ্বিনও। কিন্তু সেই ম্যাচটির কথা ভুলতে পারছেন না ডানহাতি এ অফব্রেক বোলার, তাড়িয়ে বেড়িয়েছে দ্রাবিড়কেও। পরবর্তী সময়ে বেশ কয়েকবার অশ্বিনের কাছে ক্ষমাও চেয়েছেন রাহুল দ্রাবিড়।

নিজের ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে অশ্বিন আবারও সামনে এনেছেন মাঠের সেই ঘটনা। জানিয়েছেন, কোচ হবার পরও ড্রেসিংরুমে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন দ্রাবিড়।

‘আমি সবসময় বলবো, আমাকে অনেক ভালো খেলতে পারতেন মাইক হাসি। রাহুল (দ্রাবিড়) ভাই মেলবোর্নে তাকে ক্যাচ বানিয়েছিলেন (ফেলেছিলেন)। কোচ হওয়ার পর সে একবার ড্রেসিংরুমে এসেও ব্যাপারটি বলেছিলেন।’

ঘটনাটির জন্য অনুতপ্ত হয়েছিলেন দ্রাবিড়ও। এক টিভি সাক্ষাৎকারে তিনি অশ্বিনকে দুর্দান্ত খেলোয়াড় আখ্যা দিয়ে বলেছিলেন, ‘আমি ক্ষমা চাইছি, অশ্বিন। এরপরও আমি তাকে ‘সরি’ বলেছিলাম।’

স্মৃতিচারণ করে দ্রাবিড় বলেছিলেন, ‘সেবার মাইকেল হাসি দুর্দান্ত খেলছিলেন। আমি তার সহজ ক্যাচ ফেলেছিলাম। সে সময়, ব্যাটসম্যান ও স্লিপ ফিল্ডার হিসেবে বেশ সমস্যার মাঝ দিয়ে যাচ্ছিলাম। তখন অবসরে যাওয়ায় ভালো হয়েছে। অশ্বিন দুর্দান্ত ছিলেন। সে (অশ্বিন) আমাকে বোকা বানিয়েছিল আর আমি ক্যাচটা ফেলেছিলাম।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াইউটিউবভারতরবিচন্দ্রন অশ্বিনরাহুল দ্রাবিড়লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের তেল খাতের নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করল যুক্তরাষ্ট্র

মে ১৮, ২০২৬

ইসলামী আন্দোলনকে জামায়াত ‘উগ্রবাদী’ বলায় সমঝোতা ভেঙে যায়: চরমোনাই পীর

মে ১৮, ২০২৬

নান্দনিক পোস্টারে চমক, ঈদে আসছে ‘বনলতা সেন’

মে ১৮, ২০২৬

শান-সৌদদের সঙ্গে তর্কের যে ব্যাখ্যা দিলেন তাইজুল

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মাগুরায় পূর্ব বিরোধের ঘটনায় কৃষককে পিটিয়ে হত্যা

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT