চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অশুভ শক্তি বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে: কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩০ অপরাহ্ণ ২৫, জুন ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন: অশুভ শক্তি আমাদের সরকারের বিরুদ্ধে চক্রান্ত করছে। তলে তলে প্রস্তুতি নিচ্ছে বড় ধরনের হামলা পরিচালনার। কাজেই আমাদের আরও সর্তক থাকতে হবে। দেশের জনগণকে নিয়ে অসাম্প্রদায়িক শক্তিকে নিয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যার উদ্বোধনী বক্তৃতায় তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের সাংস্কৃতিক উপ কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে।

কাদের বলেন: বাংলাদেশ বঙ্গবন্ধুর নেতৃত্বের স্বাধীন হয়েছে। যেই চেতনার ভিত্তিতে এই দেশ স্বাধীন হয়েছে, সেই চেতনা বিরোধী শক্তি এখনও খুবই দুর্বল একথা মনে করার কোনো কারণ নেই৷ এখনো অসাম্প্রদায়িক, মানবতাবাদী চেতনাকে হুমকি দিয়ে যাচ্ছে সাম্প্রদায়িক অশুভ শক্তি।

যোগ করেন: সাম্প্রদায়িক অশুভ শক্তি, জঙ্গিবাদের ভয়ংকর রূপ দিতে মাঝে মাঝে আবির্ভাব হয়। হলি আর্টিজান, শোলাকিয়া ট্রাজিডির পর আমরা অনেক মনে করি , এই সাম্প্রদায়িক শক্তির পতন হয়েছে। তাহলে আমরা শ্রীলংকার মত ভুল করবো। আমাদেরকে প্রস্তুত থাকতে হবে৷ এখনো ষড়যন্ত্র আছে। শেখ হাসিনা সরকার আজকে বিপুল ভাবে নির্বাচনে জয়ী হয়ে ৪র্থ বারের মত ক্ষমতা এসেছে। এটা আজকে পাকিস্তান পন্থী, সাম্প্রদায়িক অশুভ শক্তি এটা মেনে নিতে পারছে না।

সড়কমন্ত্রী বলেন: আমাদের সাংস্কৃতিক অঙ্গনে একটা বিভ্রান্তি আছে, যে আওয়ামী লীগ নির্বাচনী এলায়েন্সের মধ্য দিয়ে স্বাধীনতার চেতনা ও মূল্যবোধের পরিপন্থী কাজ করছে। এর প্রেক্ষিতে তিনি আশ্বস্ত করে বলেন, বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনা থেকে, আমাদের শিকড় থেকে আমরা একচুলও সরে আসিনি। হয়তো সাময়িকভাবে কৌশলে পরিবর্তন আনা হয়েছে। বাংলাদেশের সাংস্কৃতির সবচেয়ে বড় পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক উপ কমিটির চেয়ারম্যান আতাউর খান, সদস্য সচিব আওয়ামী লীগের সংস্কৃতি সম্পাদক অসীম কুমার উকিল, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সদস্য রিয়াজুল কবির কাওছার ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।

Reneta

সঙ্গীত পরিবেশন করেন শিল্পী ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার ও তার দল দলছুট, কিরণ চন্দ্র রায়, বাউল শিল্পী রিজু বাউল, আবৃত্তি শিল্পী ভাস্কর বন্দোপাধ্যানসহ আরও অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদের
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন কুঁড়ি স্পোর্টস জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের শুভ উদ্বোধন

জুলাই ২১, ২০২৬

গায়ানা উপকূলে ফেরি ডুবি: নিহত ২৭, নিখোঁজ ৮৩

জুলাই ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

জুলাই ২১, ২০২৬

‘বরবাদ’ টিমের নতুন সিনেমার নাম কি ‘নিঃস্ব’?

জুলাই ২১, ২০২৬

ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে নিহত ৯, আটকা অন্তত ১৫

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT