চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অশুভ শক্তির হাত থেকে দেশকে মুক্ত না করা পর্যন্ত সংগ্রাম চলবে: প্রধানমন্ত্রী

ওবায়দুল রশিদ ওবায়দুল রশিদ
৮:৪০ পূর্বাহ্ণ ২৫, মে ২০১৫
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অশুভ শক্তির হাত থেকে বাংলাদেশকে মুক্ত না করা পর্যন্ত সংগ্রাম চলবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠান উদ্বোধন করে তিনি বলেন, নজরুল এগিয়ে যাওয়ার পথ দেখিয়েছেন আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীন করে বাঙ্গালীর আশা পূরণ করেছেন।

দশম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবারের মতো কুমিল্লায় যান। ময়নামতি মেডিকেল কলেজ, কুমিল্লা ইপিজেডের কেন্দ্রীয় তরল বর্জ্য পরিশোধনাগারসহ ৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং আরো ১০টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে প্রধানমন্ত্রী যোগ দেন, জাতীয় কবির স্মৃতি বিজড়িত জেলা কুমিল্লার টাউনহল মাঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬ তম জন্মবার্ষিকী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে। বক্তব্যের শুরুতেই কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অসাম্প্রদায়িক চেতনার কাজী নজরুল ইসলামের লেখনিতে সর্বস্তরের মানুষের কথা উঠে এসেছে।

তিনি বলেন,কবি নজরুল সর্বস্তরের মানুষের জন্য লিখেছেন। তার লেখায় কৃষক, শ্রমিক, তাঁতি, কুমোর, কামার সব শ্রেণির মানুষের কথা ফুটে উঠেছে। তার লেখায় তিনি ধনী-দরিদ্রের বৈষম্যকে সমাজের সামনে চিত্রিত করেছেন অত্যন্ত সুন্দর ও মানবিকভাবে। নারী অধিকারের কথা কবির লেখায় প্রথমপ্রকাশ পেয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর কাজী নজরুল ইসলামকে সপরিবার কলকাতা থেকে ঢাকায় এনেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নজরুলকে জাতীয় কবির সম্মানেও ভূষিত করেছিলেন জাতির জনক।

প্রধানমন্ত্রী বলেন, কবি নজরুল তার লেখার মধ্য দিয়ে আজীবন ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন। তার থেকেই অনুপ্রেরণা পেয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু পাকিস্তানিদের বিরুদ্ধে বিদ্রোহ করতে। নজরুল ও জাতির পিতা সব সময় মানুষের চেতনাকে জাগ্রত করেছেন। তাই তারা একে অপরকে বুঝতে পারতেন। বঙ্গবন্ধু কবিকে সপরিবারে ১৯৭২ সালের ২৪ মে কলকাতা থেকে বাংলাদেশে নিয়ে এসে তাকে জাতীয় কবির উপাধিতে ভূষিত করেছেন।

Reneta

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে কুমিল্লাকে বিভাগ করাসহ আরো কিছু উন্নয়ন কর্মসূচির ঘোষণা দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় কবি নজরুল ইসলামপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT