চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অল্পের জন্য হাতছাড়া রিশার ঘাতক, বোন-দুলাভাই আটক

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৬:৩৪ অপরাহ্ন ৩০, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিশার ঘাতক ওবায়দুলের বোন খাদিজা বেগম এবং দুলাভাই খাদেমুল ইসলামকে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা থেকে আটক করেছে পুলিশ। তবে পালিয়ে যায় ঘাতক ওবায়দুল।

সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর রমনা থানার এসআই মোশারফ হোসেন বীরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ওবায়দুলের গ্রামের বাড়ী দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের মিরাটঙ্গীতে অভিযান চালায়। সেখান থেকে জিজ্ঞাসাবাদের জন্য ওবায়দুলের বোন ও দুলাভাইকে আটক করা হয়।

গত ২৪ আগস্ট বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে স্কুলের পাশে ব্রিজের নিচে রক্তাক্ত অবস্থায় রিশাকে পাওয়া যায়। পরে স্কুলের অন্য শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে হাসপাতালে আনে। পেটের বাঁ পাশে ছুরির আঘাতে নাড়ি বের হয়ে যায় তার। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রিশার।

ঘটনার পরদিন রিশার মা বাদী হয়ে ওবায়দুলকে একমাত্র আসামি করে রমনা থানায় মামলা দায়ের করেন।
মামলায় অভিযোগে বলা হয়, ছয় মাস আগে মায়ের (তানিয়া হোসেন) সঙ্গে ইস্টার্ন মল্লিকার শপিং কমপ্লেক্সের বৈশাখী টেইলার্সে যায় রিশা। সেখানে একটি ড্রেস সেলাই করতে দেয়। দোকানের রিসিটে বাসার ঠিকানা ও মোবাইল নম্বর দেওয়া হয়। রিসিট থেকে মোবাইল নম্বর নিয়ে ওবায়দুল ফোনে রিশাকে বিরক্ত করত। স্কুলে যাতায়াত করার সময় রিশাকে উত্ত্যক্ত করত।

Jui  Banner Campaign
ট্যাগ: রিশা
শেয়ারTweetPin

সর্বশেষ

দেড় শতাধিক আসনে বিজয়ী হয়ে বিএনপির সরকার গঠন নিশ্চিত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জামায়াত-এনসিপির যুদ্ধে সরোয়ার তুষারের হার, বিএনপি জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

সিরাজগঞ্জ-২ আসনে জয়ী ইকবাল হাসান মাহমুদ টুকু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে জয়ী মির্জা ফখরুল, কড়া বার্তা দিলেন কর্মীদের

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

রংপুরের দুর্গে জাতীয় পার্টির ভরাডুবি, জিএম কাদেরের শোচনীয় পরাজয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT