অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী। বৃহস্পতিবার উড়োজাহাজ করে দিল্লি থেকে কর্ণাটক যাওয়ার পথে এ দুর্ঘটনার কবলে পরেন তিনি।
এ সময় রাহুল গান্ধীর সাথে আরও চারজন সঙ্গী ছিলেন।
এনডিটিভি জানায়, কর্ণাট হুবলি বিমানবন্দরে পৌঁছে উড়োজাহাজটি অবতরণের সময় বেশ কিছু গোলযোগ দেখা যায়।এবং বিমানটি বামদিকে বেশ ঝুঁকে পড়ে। পাইলট বেশকিছুক্ষণ চেষ্টার পর উড়োজাহাজটি অবতরণ করাতে পারেন।
এ ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেস প্রেসিডেন্টকে ফোন করেন এবং এ ধরনের দুর্ঘটনার জন্য বিমান বাহিনীর নিয়ন্ত্রণক কমিটির সদস্যদের তদন্তের নির্দেশ দেন।
তবে রাহুল গান্ধীর সহযাত্রী কৌশল বিদ্যার্থী অভিযোগ করেছেন, এর মধ্যে উদ্দেশ্যমূলক কিছু ছিল। এ ব্যাপারে সুষ্ঠু তদন্ত দাবি করেছেন তিনি। ঘটনাটি সন্দেহজনক মনে করছেন বিদ্যার্থী।
লোকসভা নির্বাচনের প্রচারে কর্ণাটক যাচ্ছিলেন রাহুল গান্ধী। তবে আবহাওয়া ভালো থাকলেও উড়োজাহাজটি গতিপথ হারিয়ে বামদিকে হেলে পড়ে। পরে পাইলট আটো মুড থেকে ম্যানুয়াল মুডে নিয়ে এসে নিরাপদে উড়োজাহাজটি অবতরণ করেন।







