চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অল্পের জন্য বিশ্বরেকর্ড হাতছাড়া মুনরোর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫০ অপরাহ্ন ২১, মে ২০১৭
স্পোর্টস
A A

ওয়ানডেতে দ্রুততম ফিফটির বিশ্বরেকর্ডটা এবি ডি ভিলিয়ার্সের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জোহানেসবার্গে ২০১৫ সালে ইনিংসটি খেলেছিলেন সাউথ আফ্রিকান তারকা। রোববার সেটি টপকে যাওয়ার সুযোগ ছিল কলিন মুনরোর। কিন্তু ১৫ বলে ৪৪ রানের ইনিংস খেলে বিশ্বরেকর্ড অধরা রেখেই সাজঘরে ফিরতে হয়েছে নিউজিল্যান্ড ব্যাটসম্যানকে।

বাঁহাতি মুনরো ১৪ বলে ৪৪ রানে পৌঁছে গিয়েছিলেন। ইনিংসের ৪৮ ওভারের তৃতীয় ডেলিভারিটি মাঠছাড়া করতে যেয়ে পিটার চেজের বলে ও’ব্রায়েনের তালুবন্দী হয়ে থামেন তিনি। ফেরার আগে ৩ চার ও ৪ ছয়ে ইনিংসটি সাজিয়েছেন ৩০ বর্ষী ব্যাটসম্যান।

ডাবলিনের মেলাহাইডে ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে তাতে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ৩৪৪ রানের বিশাল সংগ্রহ গড়েছে কিউইরা। অবশ্য টম ল্যাথাম ঝলমলে এক সেঞ্চুরি করে বড় সংগ্রহের ভিত গড়ে যান। ৯ চার ও ৪ ছয়ে ১১১ বলে ১০৪ রানে থেমেছেন ডানহাতি উদ্বোধনী এই কিউই। ২৫ বর্ষী ব্যাটসম্যানের এটি ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে শতক।

বাকিদের মধ্যে নেইল ব্রুম ৩৮, রস টেইলর ৫৭, কোরি অ্যান্ডারসন ২০, মিচেল স্যান্টনার ২০ রানে ফিরেছেন।

আইরিশদের হয়ে ১০ ওভারে ৮২ রান খরচ করে ক্রেইগ ইয়ংয়ের ঝুলিতে দুই উইকেট। ৮ ওভারে ৬৯ রান দেওয়া চেজের শিকারও ২ উইকেট। দারুণ বল করা সিমি সিং ১০ ওভারে ৩৮ রান দিলেও উইকেট পাননি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

দারুণ জয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রোনালদোর আল নাসের

এপ্রিল ১৯, ২০২৬

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি চলবে হাইকোর্ট

এপ্রিল ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বাস ভাড়া বৃদ্ধিতে ১৫ পয়সার প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির

এপ্রিল ১৯, ২০২৬

মাইলফলকের সামনে দাঁড়িয়ে লিটন

এপ্রিল ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

অতীতের ভুল নীতি ও দুর্নীতিতে স্বাস্থ্য ব্যবস্থা ‘মেরামতের অযোগ্য’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT