চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অলীন বাসারের নতুন বই ‘পেটুক শিয়াল’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০২ অপরাহ্ণ ২৯, মার্চ ২০২১
শিল্প সাহিত্য
A A
অলীন বাসারের নতুন বই ‘পেটুক শিয়াল’ এর কভার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

৭ম শ্রেণি পড়ুয়া লেখক অলীন বাসারের নতুন বই ‘পেটুক শিয়াল’ অমর একুশে বইমেলা ২০২১ তে প্রকাশিত হয়েছে। এ নিয়ে তার প্রকাশিত বইয়ের সংখ্যা ১০টি।

২০১৫ সালে যখন প্রথম বই প্রকাশ হয়েছিল তখন তিনি ছিলেন প্রথম শ্রেণির ছাত্র। প্রকাশিত বইগুলোতে এ পর্যন্ত ১২০টির বেশি গল্প ছাপা হয়েছে। এখনও অনেক গল্প আছে অপ্রকাশিত।

অলীন বাসার করোনাকালে লিখে ফেলেছেন গোটা সাতেক কিশোর গোয়েন্দা উপন্যাস। মাঝে মাঝে লিখছেন কবিতাও। লেখা আর পড়া এখন তার নেশা, শখ, বিনোদন- সব। স্কুলের নিয়মিত পড়ার পাশাপাশি এসব চলছে সমানতালে। প্রতিনিয়ত গল্পের বিষয়, ভাষা আর বাক্যের গঠনশৈলী পরিবর্তন হচ্ছে তার। উন্নত হচ্ছে ভাব। ছোট গল্পের সাথে এখন লিখছে বড় গল্পও।

Banglabid

পেটুক শিয়াল বইতে গল্প আছে ছয়টি। প্রচ্ছদ এঁকেছেন শেহরীন আহমেদ ইরিনা। একাদশ প্রথম বর্ষের শিক্ষার্থী ইরিনা মন দিয়ে ছবিগুলো একেঁছেন। ইরিনার সাথে বইয়ের ভেতরে অলংকরণ করেছেন তাওছিফ চৌধুরী। পুরোটা চাররঙের ২৪ পৃষ্টার বইটি প্রকাশ করেছে ঘাসফড়িং প্রকাশন।

লেখক অলীন বাসার বলেছেন, একবার পড়া শুরু করলে গল্প শেষ না করে উঠা মুশকিল। প্রতিটা গল্পই আলাদা আলাদা মেজাজের। ভিন্ন ধরণের কিন্তু মজার। পুরোটা চাররঙের এই বইয়ের দাম ১৩৫ টাকা।

অলীন বাসার এর অন্য বই গুলো হলো, বিড়াল পণ্ডিত (ঘাসফড়িং ২০১৯), গোরস্তানে বিয়ে (সাম্প্রতিক ২০১৯), পালোয়ানের হার (ঘাসফড়িং, ২০১৮), ভূতের টিউশনি (জ্ঞান বিতান, ২০১৮), ভুতুম (সাঁকোবাড়ি প্রকাশন, ২০১৭), ভুতুড়ে (সাঁকোবাড়ি প্রকাশন, ২০১৬), অন্ধকারে ভূতের ছায়া (সাঁকোবাড়ি প্রকাশন, ২০১৫)। ভূতের টিউশনি, ভুতুম, ভুতুড়ে, অন্ধকারে ভূতের ছায়া প্রকাশ হওয়ার পরের বছরই প্রথম সংস্করণ শেষ হয়।

Reneta

অলীন বাসার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল এর সপ্তম শ্রেণির ছাত্র। ২০০৭ সালের ২২ মে সাতক্ষীরার পলাশপোলে জন্ম। সেই ছোটবেলা থেকেই তার লেখা আর পড়া অন্যতম কাজ। খেলাতেও পিছিয়ে নেই।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: দেশে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড

পরবর্তী

করোনায় আক্রান্ত ‘দঙ্গল’ এর ফাতিমা

পরবর্তী
ফাতিমার ছবি, করোনায় আক্রান্ত দঙ্গল অভিনেত্রী, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় আক্রান্ত ‘দঙ্গল’ এর ফাতিমা

চ্যানেল আই অনলাইন এর লেখক ও লেখিকা ছবি, বাংলা সংবাদ ও সাহিত্য. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ইশ! লেখককে যদি আরেকটু সময় দিতে পারতাম’

সর্বশেষ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিএনসিসি প্রশাসক সাজ্জাদুল মিরাজের ছেলে মারা গেছেন

আগস্ট ২৩, ২০২৬

ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, আবারও সরকারকে সাবেক ক্রিকেটারদের চিঠি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৫ কর্মকর্তা অতিরিক্ত আইজিপি

আগস্ট ২৩, ২০২৬

সীমান্ত নিয়ে আলোচনার জন্য চীন সফরে যাচ্ছেন অজিত দোভাল

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT