ইনজুরির কারণে রিও অলিম্পিক থেকে ছিটকে পড়েছেন রজার ফেদেরার। এমনকি এ বছরের বাকি টুর্নামেন্টগুলোতেও খেলতে পারবেন না তিনি।
নিজের ফেইসবুক পেইজে এই সুইস টেনিস তারকা জানিয়েছেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আগামী সপ্তাহ থেকে ব্রাজিলের রিও’তে শুরু হতে যাওয়া অলিম্পিকে অংশ নিতে পারবেন না।
ফেব্রুয়ারিতে ফেদেরারের বাঁ পায়ের হাঁটুতে অস্ত্রোপচার হয়। কিছুটা সুস্থ হয়ে গত মাসে অনুষ্ঠিত উইম্বলডন টেনিসের সেমিফাইনাল পর্যন্ত খেলেন তিনি।
তবে ইনজুরি গুরুতর হওয়ায় এ বছর আর কোর্টেই দেখা যাবে না ১৭ বার গ্র্যান্ড স্লাম জয়ী ফেদেরারকে।








