রিও অলিম্পিক গেমসের চতুর্থ দিনে স্বর্ণপদকের লড়াইয়ে এখন শীর্ষে যুক্তরাষ্ট্র। রিপোর্টটি প্রকাশ পর্যন্ত ৮টি স্বর্ণ নিয়ে পদক তালিকার শীর্ষে আছে মার্কিনীরা। আর রৌপ্য জিতেছে ৮টি।
অন্যদিকে চীন সমান সংখ্যক স্বর্ণ জিতলেও রৌপ্য সংখ্যায় পিছিয়ে থাকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। ৪টি স্বর্ণ নিয়ে তৃতীয় অবস্থানে আছে অস্ট্রেলিয়া।
যুক্তরাষ্ট্রের ৮টির স্বর্ণের ৬টিই এসেছে সাঁতার থেকে।
অন্যদিকে সুইমিং ও ডাইভিং থেকে ৪টি এবং ভারত্তোলন থেকে এসেছে চীনের ৪টি স্বর্ণ।







