গেমস শুরু দিন দশেক আগে আবারো ঝামেলায় পড়েছে রিও ডি জেনিইরো অলিম্পিক আয়োজকরা। অব্যবস্থাপনার অভিযোগে গেমস ভিলেজে ওঠেনি অস্ট্রেলিয়ার ক্রীড়াদল।
তবে রিও অলিম্পিকসে রাশিয়াকে সামগ্রিকভাবে সাসপেন্ড করা হয়নি এটা নিশ্চিত হওয়ার পর স্বস্তি প্রকাশ করেছে রুশ অলিম্পিক অ্যসোসিয়েশনের প্রধান আলেকজান্ডার জুকভ।
এর আগে রাস্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ক্রীড়াবিদদের ডোপ গ্রহনের অভিযোগে রাশিয়াকে রিও অলিম্পিকসে সাসপেন্ড করা হয়।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি সেই শাস্তির ব্যখা দিয়ে জানিয়েছে, অলিম্পিকসের যে ২৮টি ইভেন্টে পদকের লড়াই হবে, সেই ফেডারেশনগুলোই ঠিক করবে রুশ অ্যাথেলেটদের ভবিষ্যত।
নতুন পরীক্ষার মাধ্যমে নিজেদের ডোপমুক্ত থাকার প্রমাণ দিতে পারলে সংশ্লিষ্ট রুশ ক্রীড়াবিদ গেমসে অংশ নিতে পারবেন।
রাশিয়াকে শাস্তি দেয়ার ক্ষেত্রে আইওসি’র এই ব্যাখ্যায় ক্ষোভ প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার ক্রীড়া মন্ত্রী সুজান লে।
ওদিকে উদ্বোধন হলেও, অনিরাপদ ও পুরোপুরি প্রস্তুত নয়, এমন অভিযোগে গেমস ভিলেজ বর্জনের সিদ্বান্ত নিয়েছে অস্ট্রেলিয়া ক্রীড়াদল।








