চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অলিম্পিকে মিশ্র ইভেন্টে দিয়া-রোমান জুটির বিদায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২০ অপরাহ্ন ২৪, জুলাই ২০২১
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

টোকিও অলিম্পিকে আর্চারিতে রিকার্ভের মিশ্র ইভেন্টের চূড়ান্ত পর্বে খেলার টিকেট অর্জন করেছিল বাংলাদেশের রোমান সানা ও দিয়া সিদ্দিকী জুটি। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ছিল সাউথ কোরিয়ার কিম জে দিওক ও আন সান জুটি। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে আলো ছড়াতে পারেননি দিয়া-রোমান।

শনিবার সাউথ কোরিয়ার কিম জে দিওক ও আন সানের কাছে ৬-০ সেট পয়েন্ট ব্যবধানে হেরেছেন বাংলাদেশের দিয়া-রোমান জুটি।

প্রথম সেটে ৩৮-৩০ পয়েন্টে হারেন দিয়া-রোমান। দ্বিতীয় সেটে হারেন ৩৫-৩৩ পয়েন্টে। তৃতীয় সেটে লড়ে হার দেখেন ৩৯-৩৮ পয়েন্ট ব্যবধানে।

দিয়া-রোমান জুটি ১২৯৭ স্কোর করে মিশ্র দ্বৈতে ২৯টি দেশের তিরন্দাজের মধ্যে ১৬তম হয়ে চূড়ান্ত পর্বে গিয়েছিলেন। সেখানে প্রতিপক্ষ সাউথ কোরিয়ার কিম-সান জুটি ১৩৬৮ স্কোর করে ২৯ দেশের মধ্যে শীর্ষস্থান অর্জন করে এসেছিলেন।

রোমান সানা ও দিয়া সিদ্দিকী সামনে ব্যক্তিগত ইভেন্টে লড়বেন। শুক্রবার মেয়েদের রিকার্ভ এককের র‌্যাঙ্কিং রাউন্ডে নিজের সেরা স্কোর টপকে গেছেন দিয়া।

মেয়েদের রিকার্ভ এককের র‌্যাঙ্কিং রাউন্ডে ৭২০ পয়েন্টের মধ্যে ৬৩৫ স্কোর তুলেছেন দিয়া। ৬৪ প্রতিযোগীর মধ্যে হয়েছেন ৩৬তম। বিশ্ব আর্চারির স্বীকৃত প্রতিযোগিতায় তার সেরা স্কোর। আগের সেরাটি ছিল সুইজারল্যান্ডের লুসানে বসা আর্চারি বিশ্বকাপের দ্বিতীয় স্টেজে করা ৬৩৪।

Reneta

প্রথম রাউন্ডে বেলারুশের কারিনা দিওমিনস্কায়ার বিপক্ষে পরীক্ষা দিতে হবে দিয়া সিদ্দিকীকে। সেজন্য ২৯ জুলাই লড়বেন ১৭ বছর বয়সী দিয়া।

অন্যদিকে, ছেলেদের রিকার্ভ এককের র‌্যাঙ্কিং রাউন্ডে ৬৬২ স্কোর তুলেছেন রোমান। ৬৪ প্রতিযোগীর মধ্যে হয়েছেন ১৭তম। নেদারল্যান্ডসে ২০১৯ সালে আর্চারি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ছেলেদের রিকার্ভ এককে ব্রোঞ্জ এনে সরাসরি টোকিও অলিম্পিকে যাওয়ার পথ করেছেন তিনি।

প্রথম রাউন্ডে যুক্তরাষ্ট্রের টম হলের বিপক্ষে লড়বেন রোমান সানা। সেখানে ২৭ জুলাই পরীক্ষা ২৬ বছর বয়সী রোমানের।

Jui  Banner Campaign
ট্যাগ: অলিম্পিক-২০২১টোকিও অলিম্পিক-২০২১দিয়ারোমানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতের সংসদে মোদিকে ঘিরে তুমুল হট্টগোল

ফেব্রুয়ারি ৫, ২০২৬

রানতাড়ার রেকর্ড গড়ে বিশ্বকাপের ফাইনালে ভারত

ফেব্রুয়ারি ৪, ২০২৬

আসর শুরুর আগের দিন পৃষ্ঠপোষক পেল বিসিবির নতুন টুর্নামেন্ট

ফেব্রুয়ারি ৪, ২০২৬
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, ছবি: সংগৃহীত।

বিএনপি শ্রম মর্যাদা ভিত্তিক এবং সমতা ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চায়: ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনে ইসির নির্দেশ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT