চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অলিম্পিকে জাবির সাগর: দেশের হয়ে সর্বোচ্চ দিতে চাই

মো. মাহমুদুল হক (সোহাগ)মো. মাহমুদুল হক (সোহাগ)
১:৫৬ অপরাহ্ণ ২৬, জুলাই ২০১৬
স্পোর্টস
A A

আগামী ৫ আগস্ট থেকে ব্রাজিলের রিও দে জেনেইরোতে শুরু হতে যাচ্ছে বিশ্ব ক্রীড়ার সবচেয়ে বড় আয়োজন গ্রীষ্মকালীন অলিম্পিক। প্রথম বাংলাদেশী পুরুষ হিসেবে টানা দ্বিতীয়বারের মতো অলিম্পিকে অংশগ্রহণ করতে যাচ্ছেন মাহফিজুর রহমান সাগর।

এই গেমসে সাঁতারের ৫০ মিটার ফ্রি স্টাইল ও ব্রেস্টস্ট্রোকে পদকের জন্য লড়বেন বাংলাদেশের এই সাঁতারু। সাগর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৪০ তম আবর্তনের শিক্ষার্থী।

আসন্ন রিও অলিম্পিকে অংশগ্রহণ করতে যাওয়ার আগে গত সোমবার তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। এসময় তিনি তার লক্ষ্যের কথা সাংবাদিকদের জানান।

তিনি বলেন, সবসময় ভালোবাসা-ভালো লাগার যায়গা থেকে খেলি, ভালোবাসি বলেই দেশের হয়ে অলিম্পিকে অংশগ্রহণ করতে পেরেছি। দেশের জন্য সর্বোচ্চ দিতে চাই, যেতে চাই কমপক্ষে সেমিফাইনাল পর্যন্ত।

দ্বিতীয়বারের মতো অংশগ্রহণ করতে যাওয়ার অনুভূতি ব্যক্ত করে বলেন, অলিম্পিকে খেলা অনেক বড় স্বপ্ন। সেখানে দেশের প্রতিনিধিত্ব করাটাও অনেক কিছু। কখনো ভাবিনি যে বাংলাদেশের হয়ে টানা দুইবার অলিম্পিকের মতো আসরে অংশগ্রহণ করতে পারব।

এটা আমার জন্য খুবই গৌরবের ও আনন্দের। একটা বাড়তি উৎসাহ। তবে এই সময় তিনি এ ধরণের বড় আসরে অংশগ্রহণে নানান প্রতিবন্ধকতার কথাও তুলে ধরেন। সেসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি রিজু মোল্লা, সাধারণ সম্পাদক তানজিদ বসুনিয়াসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অলিম্পিকজাবিসাগর
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT