অন্যান্য খেলা

অলিম্পিকে আলো ছড়াতে পারলেন না বাকি

অলিম্পিকে অংশ নেওয়া বাংলাদেশি ক্রীড়াবিদ লক্ষ্য করে লক্ষ্যবস্তু. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

টোকিও অলিম্পিকে আলো ছড়াতে পারলেন না আবদুল্লাহ হেল বাকি। বাংলাদেশের শুটার বাছাইপর্বই পেরিয়ে যেতে পারেননি। হয়েছেন ৪৭ জনের মধ্যে ৪১তম।

রোববার আসাকা শুটিং রেঞ্জে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে অংশ নিয়েছিলেন কমনওয়েলথ গেমসে দুবারের রুপাজয়ী বাংলাদেশের শুটার। ৬১৯.৮ স্কোর করেছেন। তাতে ভেস্তে গেছে ফাইনাল রাউন্ডে খেলার স্বপ্ন।

চীনের শুটার হাওরান ইয়াং ৬৩২.৭ পয়েন্ট তুলে বাছাইয়ে শীর্ষে থেকেছেন। সেখানে বাছাইয়ে অষ্টম হয়ে চূড়ান্ত পর্বে যাওয়া শেষজন চীনেরই লিহাও সেংর স্কোর ছিল ৬২৯.২।

বিষয়:অলিম্পিক-২০২১ টোকিও অলিম্পিক-২০২১ দিয়া বাকি রোমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…