চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অলিম্পিকের লোগো নকল, নতুন লোগোর খোঁজে টোকিও

তানজীমা এলহাম বৃষ্টিতানজীমা এলহাম বৃষ্টি
৭:২৫ পূর্বাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০১৫
স্পোর্টস
A A

অন্য লোগোর ডিজাইন নকল করার অভিযোগে ২০২০ সালে জাপানে অনুষ্ঠিতব্য টোকিও ২০২০ অলিম্পিক গেমসের লোগো বাতিল করা হয়েছে। মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় অলিম্পিক আয়োজক কমিটি।

তারপর থেকেই নতুন লোগো ডিজাইন করা নিয়ে জাপানে চলছে ব্যাপক তোড়জোড়।

গতমাসে টোকিও ২০২০ অলিম্পিক গেমসের লোগো উন্মোচন হয়। ইংরেজি বর্ণ ‘টি’ এবং একটি লাল বৃত্তের ওপর ফোকাস করে লোগোটি তৈরি করেন ডিজাইনার কেনজিরো সানো।

আয়োজক কমিটি থেকে বলা হয়, কালো রঙের লোগোতে কালো রঙ দিয়ে বৈচিত্র্য এবং সব জাতির সমন্বয় বোঝানো হয়েছে, যেহেতু সব রঙের মিলনেই কালো রঙ হয়। আর লাল বৃত্ত দিয়ে বোঝানো হয়েছে প্রতিটি মানুষের স্পন্দনরত হৃদয়কে।

তবে বৃত্তটিকে সমালোচকরা প্রথমে জাপানের পতাকার লাল বৃত্তের সঙ্গে তুলনা করেন।

আর সবচেয়ে বড় সমালোচনা আসে লোগোর বাকি অংশ নিয়ে। লোগো উন্মোচনের কিছুদিনের মধ্যেই অলিভিয়ার ডেবি নামের এক বেলজিয়ান গ্রাফিক ডিজাইনার অলিম্পিক লোগোর সঙ্গে নিজের তৈরি একটি লোগোর অস্বাভাবিক সাদৃশ্য টুইটারসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে তুলে ধরেন, যা তিনি বেলজিয়ামের ‘থিয়েটার ডি লিয়েজ’র জন্য ডিজাইন করেছিলেন। লোগোটি অলিম্পিকে ব্যবহারের বিরুদ্ধে ডেবি এবং ওই থিয়েটার একটি মামলা দায়ের করেন।

Reneta

প্রবল সমালোচনার মুখে অনলাইন থেকে একটি পুরোনো লোগো প্রজেক্টের অংশ কপি করার কথা স্বীকার করেন কেনজিরো সানো।

টোকিও আয়োজক কমিটির মহাপরিচালক তোশিও মুতো বলেন, ‘আমরা নিশ্চিত লোগো দু’টি ভিন্ন। কিন্তু এই লোগো জনগণের সমর্থন পাবে না। তাই সমালোচনা ও সমস্যা এড়াতে আমরা এটি বাদ দিয়ে নতুন লোগো গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।’

লেগো বাতিলের ঘোষণার পর থেকেই জাপানের গ্রাফিক ডিজাইনারসহ সাধারণ মানুষেরা বিভিন্ন ধরনের লোগো তৈরি করে ইন্টারনেটে ছাড়ছেন। কেউ আবার আইডিয়া দিয়ে সাহায্য করছেন। তাদের আশা এগুলোর মধ্য থেকেই কোনো একটি টোকিও ২০২০ অলিম্পিক গেমসের নতুন লোগো হিসেবে গৃহীত হবে।

ভিন্ন ভিন্ন থিম নিয়ে এসব বিচিত্র লেগো। এদের মধ্যে জনপ্রিয় একটি হলো ১৯৬৪ সালে অলিম্পিকের সদস্যপ্রার্থী শহর হিসেবে টোকিওর তৈরি প্রথম অলিম্পিক লোগো। জাপানের বিখ্যাত চেরিফুল তৈরি পুষ্পস্তবক এই লোগোর প্রধান অংশ। লোগোটিকে তালিকায় রেখেছে অলিম্পিক কমিটি।

জাপানের হাতপাখা বিশ্বব্যাপী পরিচিত। সৌভাগ্য এবং উৎসাহের প্রতীক এই হাতপাখা দিয়ে লোগো ডিজাইন করেছেন ডিজাইনার কান কান। তিনি মনে করেন এর মধ্য দিয়ে জাপানের প্রতি মানুষের সমর্থন প্রকাশ পাবে।

সূর্যোদয়ের দেশ হিসেবে পরিচিত জাপান। তাই এই ধারণাটিকে কাজে লাগিয়ে সূর্যালোকিত লোগো ডিজাইন করেছেন টুইটার ব্যবহারকারী জানমা১।

নিনজা মানেই জাপান, জাপান মানেই নিনজা। কার্টুন থেকে শুরু করে চলচ্চিত্র- নিনজা জনপ্রিয় একটি থিম। তাই এই থিমটি মাথায় রেখে নিনজার তারার মতো দেখতে হাতিয়ার শুরিকেন দিয়ে ‘দ্য নিনজা’ নামের একটি জাপানি ব্যান্ড তৈরি করেছে অলিম্পিকের নতুন লোগো।

জাপানের প্রাচীন ঐতিহ্যের অংশ অরিগামি, বা কাগজ দিয়ে তৈরি বিভিন্ন আকৃতি। অরিগামির মধ্যে আবার জনপ্রিয় হলো কাগজের পাখি। কাগজের পাখি জাপানে শান্তির প্রতীক। তাই এই ধারণার থেকে টুইটার ব্যবহারকারী শিরাতোরি৫২ তৈরি করেছেন অলিম্পিক লোগো। তার মতে, গ্রীষ্মকালীন অলিম্পিকের লাল রঙ অলিম্পিক ‘পবিত্র’ অগ্নিশিখার প্রতিনিধিত্ব করে। আর প্যারালিম্পিকের লোগো প্রতিনিধিত্ব করে প্রতিবন্ধীদের উজ্জ্বল ভবিষ্যতের।

অন্যদিকে ইজি তামুরা একই ধারণা থেকে সূর্য, কাগজের অরিগামি পাখি এবং চেরিফুল মিলিয়ে ডিজাইন করেছেন লোগো। যার মধ্য দিয়ে তিনি ফুটিয়ে তুলতে চেয়েছেন জনগণের আশা এবং জাপানি সংস্কৃতি।

আরো নানা ধরনের অসাধারণ সব লোগো ডিজাইন পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে অলিম্পিক কমিটি। শিগগিরই নতুন লোগো নির্বাচন করা হবে বলেও জানানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অলিম্পিকজাপান
শেয়ারTweetPin

সর্বশেষ

৮০ সেকেন্ডের আগুন!

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ পুলিশ কর্মকর্তার বদলি

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দারাজের ৫.৫ ঈদ সেল শুরু, থাকছে ৮০% পর্যন্ত ছাড় ও গরু-ছাগল জেতার সুযোগ

মে ৫, ২০২৬

‘দয়া করে আমার গায়ে কোনো রাজনৈতিক রং লাগাবেন না’

মে ৫, ২০২৬

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT