অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর শিক্ষা জীবন ব্যাহত হতে দেবে না ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। অর্থমন্ত্রীর উপস্থিতিতে এই ঘোষণা দিয়েছেন অ্যাসোসিয়েশনের নেতারা।
সিনেট ভবন মিলনায়তনে ৭০০ শিক্ষার্থীকে মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে বেসরকারী খাতের এই উদ্যোগকে স্বাগত জানান মন্ত্রী। স্বাধীনতা পদক পাওয়ায় অর্থমন্ত্রীকে সংবর্ধনা দেয়া হয় অনুষ্ঠানে।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:







