চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অর্থমন্ত্রীর বক্তব্যগুলো শ্রুতিকটু তাঁর উপস্থাপনা ভঙ্গির কারণে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩১ অপরাহ্ন ০৯, আগস্ট ২০১৭
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A
অর্থমন্ত্রী

মঙ্গলবার ‍দুপুরে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব নেতাদের নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু অর্থ মন্ত্রণালয়ে প্রায় আড়াই ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক হয়। আড়াই ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে নোয়াব নেতারা কথা না বললেও কথা বলেন অর্থমন্ত্রী।

বাস্তবতা যাই হোক, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত গণমাধ্যম কর্মীদের জন্য বেতন কাঠামোর দরকার নেই বলে জানিয়ে দেন।

কারণ হিসেবে তিনি বলেন, সাংবাদিকরা সরকারি চাকরিজীবীদের চেয়ে বেশি বেতন পান। এ বিষয়টি নিয়ে নানা মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়। অর্থমন্ত্রীর ওই বক্তব্য শ্রুতিকটু তাঁর উপস্থাপনা ভঙ্গির কারণে বলে ফেসবুকের স্ট্যাটাসে উল্লেখ করেছেন সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক সাংবাদিক কবির য়াহমদ।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ওয়েজবোর্ড সংবাদপত্রের জন্যে। সংবাদপত্রগুলো বিনা শুল্কে কাগজ কেনে, ভুল প্রচার সংখ্যা দেখিয়ে সরকারি বিজ্ঞাপন নেয়, বিনা শুল্কে কেনা কাগজ বাইরে বিক্রি করে দেয়। আর ওদিকে অধিকাংশ সাংবাদিককে সময়মত প্রতিশ্রুত বেতন দেয় না। ব্যতিক্রম সামান্যই, সংখ্যায় হয়ত ৪-৫!

টেলিভিশন সাংবাদিকদের জন্যে আলাদা কোনো নীতিমালা নাই। বেতন কাঠামো নাই। সরকারি বিজ্ঞাপন নাই বললেই চলে।

Reneta

অনলাইন গণমাধ্যমের জন্যে সরকারি নিবন্ধনের প্রক্রিয়া দুই বছর ধরে চলমান, চূড়ান্ত সিদ্ধান্ত আসে নি। সরকারি বিজ্ঞাপন নাই, নাই সরকার প্রদত্ত কোন সুবিধা।

মুদ্রিত সংবাদপত্র সারাবিশ্বে অস্তিত্ব সংকটে। অথচ সরকার এ মৃতপ্রায় শিল্পকে প্রণোদনা দিয়ে যাচ্ছে। বিপরিতক্ষেত্রে ক্রম-প্রসারমান অনলাইন গণমাধ্যম নিয়ে সরকারের কোন মাথাব্যথা নাই।

এ সরকার ডিজিটাল সরকার, অথচ দেয় সকল সুবিধা অ্যানালগ মাধ্যমে।

অর্থমন্ত্রীর বক্তব্যগুলো শ্রুতিকটু তাঁর উপস্থাপনা ভঙ্গির কারণে। একই কথা ঠাণ্ডা মাথায় পরিশীলিত ভাষায় বললে এত রূঢ় শোনাত না, আর ভুল মেসেজ যেত না বলেই ধারণা।’

Jui  Banner Campaign
ট্যাগ: নবম ওয়েজবোর্ডপেশা হিসেবে সাংবাদিকতাসংবাদপত্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT