চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অর্থনৈতিক ধসের মুখে পাকিস্তান: আলোচনায় বসবে আইএমএফ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৪ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বড় ধরণের অর্থনৈতিক সংকটে ভুগছে পাকিস্তান। পাকিস্তানি রুপির দরপতন, উচ্চ মুদ্রাস্ফীতি এবং জ্বালানি সংকটের মধ্যে পাকিস্তানকে ঋণ ছাড় দেওয়ার বিষয়ে আলোচনায় বসতে ইসলামাবাদ যাচ্ছেন আইএমএফের কর্মকর্তারা।

আগামী অক্টোবরে জাতীয় নির্বাচনে জনগণের বিরূপ প্রতিক্রিয়ার আশঙ্কায় গত কয়েকমাস ধরে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ঋণের জন্য আইএমএফের দেওয়া শর্তগুলোর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। ঋণ পেতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল পাকিস্তানকে কর বৃদ্ধি, ভর্তুকি হ্রাস সহ বেশ কিছু শর্ত বেঁধে দেয়।

ডলার কালোবাজারির লাগাম টেনে ধরতে দেশীয় মুদ্রার উপর নিয়ন্ত্রণ শিথিল করে দেয় পাকিস্তান সরকার। এই পদক্ষেপের ফলে পাকিস্তানি রুপির রেকর্ড দরপতন ঘটে। কৃত্রিমভাবে সস্তা পেট্রোলের দামও অনেক বাড়ানো হয়।

বিশ্বব্যাংকের সাবেক অর্থনীতিবিদ আবিদ হাসান বলেন, পাকিস্তান রাস্তার শেষ প্রান্তে দাড়িয়ে আছে। এখন সরকারকে ঋণ নিতে আইএমএফের শর্ত পূরণের জন্য রাজনীতিকে জনগণের হাতে ছেড়ে দিতে হবে। যদি সরকার সেটা না করে তবে পাকিস্তান দেউলিয়া হয়ে যাবে। পাকিস্তানের পরিণতি হবে শ্রীলঙ্কার মত অথবা তারচেয়েও আরো খারাপ।

শ্রীলঙ্কা গতবছর দেউলিয়া হয়ে যায় এবং কয়েকমাস যাবত খাদ্য এবং জ্বালানি ঘাটতিতে পড়ে। যার ফলে বিক্ষোভের জন্ম দেয় এবং দেশটির নেতারা পদত্যাগ করতে এবং দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়।

আজ মঙ্গলবার আইএমএফ কর্মকর্তারা পাকিস্তান সফরে আসবেন। এই সফর এমন একটি সময়ে হচ্ছে যখন অপ্রত্যাশিত বন্যায় পাকিস্তানের একতৃতীয়াংশ ভূমি প্লাবিত হয়ে আছে।

Reneta

পৃথিবীর পঞ্চম বৃহত্তম জনসংখ্যার দেশটির কাছে মাত্র তিন সপ্তাহের আমদানি ব্যয় মেটানোর মত বৈদেশিক মুদ্রার মজুদ রয়েছে। এমন মুহুর্তে পাকিস্তানের সামনে জরুরি ভিত্তিতে খাদ্য এবং ওষুধ আমদানি করার কোন বিকল্প নেই।

আমদানি নিষেধাজ্ঞা এবং রুপির দরপতনে কারখানাগুলো বন্ধ প্রায়। নির্মাণ কাজ গুলো থেমে আছে, পোষাক কারখানা গুলো বন্ধ এবং আভ্যন্তরীণ বিনিয়োগ নেই বললেই চলে।

উচ্চ মুদ্রাস্ফীতি, খাদ্য পণ্যের অত্যাধিক দাম, মানুষের জীবনযাত্রার ব্যয় মেটানো কঠিন হয়ে যাচ্ছে।

আভ্যন্তরীন রাজনৈতিক অস্থিরতা এবং আগামী অক্টোবরে জাতীয় নির্বাচন। এমনাবস্থায় পাকিস্তান সরকার কোন পথে হাটবে সেটাই বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএমএফইসলামাবাদপাকিস্তানসংকট
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT