বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে দরিদ্র্যতা বেড়েছে, অর্থনৈতিক উন্নতি হয়েছে শুধু আওয়ামীলীগ নেতাদের।
সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন: ইসি গঠন নিয়ে নাটক করেছে, আদালতের রায়ের মধ্য দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা চালু করেছে। অবৈধ পার্লামেন্টে এবার ইসির আইন করেছে, আইনের চেয়েও মানুষ এখন কী চায় সেটাই মুখ্য। ক্ষমতায় থাকতেই এমন আইন করছে সরকার
মির্জা ফখরুল হুঁশিয়ারি দিয়ে বলেছেন: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
বিভিন্ন রাজনৈতিক দলসহ সবাইকে নিয়ে জাতীয় ঐক্য গড়ার কথাও বলেন তিনি।







