অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ অলিভার হাট ও বেঙ্কট হমস্ট্রম। ‘কন্ট্র্যাক্ট থিওরি’ নিয়ে গবেষণার জন্য এই দুই অর্থনীতিবিদকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।
সোমবার নোবেল পুরস্কার মনোনয়ন কমিটি দি রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্স এই পুরস্কার ঘোষণা করে।
এদের মধ্যে অলিভার হার্ট যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং বেঙ্কট হমস্ট্রম ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি‘র অধ্যাপক।







