চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অর্ডকে ছেড়ে দিয়ে নতুন কোচের সন্ধানে বাফুফে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৭ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A
অর্ড যখন এসেছিলেন

অর্ড যখন এসেছিলেন

প্রায় দুই বছর পর নির্বাসন থেকে ফেরা বাংলাদেশ দুর্দান্ত পরফর্ম করেছে লাওসের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে। দুবার পিছিয়ে পড়েও দারুণ দুই গোলে ড্র করা ম্যাচের পর কোচ অ্যান্ড্রু অর্ডকেও প্রশংসায় ভাসিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কিন্তু অর্ড-বাফুফের সম্পর্কটা আর সামনে এগোলো না।

বাংলাদেশের ফুটবলকে কক্ষপথে ফেরাতে যার উপর ভরসা করে ছিল বাফুফে, সেই অর্ডই হঠাৎ জানিয়ে দিলেন- মামুনুলদের কোচ থাকছেন না তিনি। আবারও তাই নতুন কোচের সন্ধানে নামতে হচ্ছে বাফুফেকে।

গত ২৭ মার্চ লাওস ম্যাচের পর ছুটিতে যান অর্ড। ছুটি থেকে ফেরার কথা ছিল ৪ এপ্রিল, বুধবারই। কিন্তু ফেরেননি। উল্টো গত ১ এপ্রিল পারিবারিক কারণ দেখিয়ে বাফুফের কাছে মৌখিকভাবে অব্যাহতি চেয়েছেন বলে জানা গেল তার ফেরার দিনটিতেই। ব্রিটিশ বংশোদ্ভূত এ অস্ট্রেলীয় কোচ যে ফিরছেন না আর এবং জোর করছে না বাফুফেও, সেটি নিশ্চিত করেছে ফেডারেশন।

‘অর্ডের চুক্তি ছিল জুন মাস পর্যন্ত। চাইলে তাকে আমরা বাধ্য করতে পারতাম। কিন্তু হাতে সময় থাকায় ফেডারেশন থেকেও সিদ্ধান্ত নেয়া হয়েছে তাকে ছেড়ে দেয়ার।’ -বুধবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে এমন তথ্যই জানালেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

অর্ড একাই নন, তার সঙ্গে দায়িত্ব ছাড়ছেন তিন মাসের চুক্তিতে আসা গোলরক্ষক কোচ জেসন ব্রাউনও। বাংলাদেশ দলের দায়িত্ব ছেড়ে থাইল্যান্ডের ক্লাব এয়ারফোর্স সেন্ট্রাল এফসির দায়িত্ব নিয়েছেন অর্ড। বুধবার ক্লাবটির ফেসবুক পেজেও দেখা যাচ্ছে অর্ডের প্রোফাইল।

টম সেইন্টফিটের বিদায়ের পর ঠিক এক বছর আগে বাংলাদেশ দলের দায়িত্ব নেন অর্ড। দায়িত্বের বেশিরভাগ সময় অলস সময় কাটালেও নিজের প্রথম অ্যাসাইনমেন্টে প্রায় সফল তিনি। তাই অর্ডের সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনা ছিল বাফুফের। তার আগে নিজ থেকেই বিদায় নিলেন এ অস্ট্রেলীয় কোচ।

আগামী সেপ্টেম্বরে সাফ টুর্নামেন্ট। তার আগেই নতুন কোচ নিয়োগ দিতে চায় বাফুফে। তাই আর অর্ডের পেছনে সময় নষ্ট করতে ইচ্ছুক নন দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটির কর্তারা। এরইমধ্যে ১০-১২জন আগ্রহী কোচের জীবন বৃত্তান্তও হাতে পেয়েছে ফেডারেশন। ১০ এপ্রিল বাফুফের ওয়ার্কিং কমিটির সভায় সেই তালিকা থেকে নতুন কোচের সাক্ষাতকার ব্যাপারে সিদ্ধান্ত হবে বলে জানালেন আবু নাঈম সোহাগ।

ট্যাগ: অ্যান্ড্রু অর্ডবাফুফেলিড স্পোর্টস
শেয়ারTweetPin3
পূর্ববর্তী

২০ দলীয় জোট ভাঙতে সরকার অপপ্রচার চালাচ্ছে: রিজভী

পরবর্তী

কুড়িয়ে পাওয়া পরিত্যক্ত মর্টারের গোলা বিস্ফোরণ, নিহত ১

পরবর্তী

কুড়িয়ে পাওয়া পরিত্যক্ত মর্টারের গোলা বিস্ফোরণ, নিহত ১

সেরা পাঠক ২০১৮

‘বাংলাবই-চ্যানেল আই অনলাইন সেরা পাঠক’ প্রতিযোগিতায় অংশ নেবেন যেভাবে

সর্বশেষ

শুল্কমুক্ত ডুপ্লেক্স বোর্ড চোরাচালানের চেষ্টা, ১০ ট্রাক আটক

আগস্ট ৩০, ২০২৬

‘অস্ত্র আছে’, বাড়ি ঘিরে র‍্যাব-পুলিশ; মিলল না কিছুই

আগস্ট ৩০, ২০২৬

‘কব্জিকাটা’ ও ‘আই ডোন্ট কেয়ার’ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

আগস্ট ৩০, ২০২৬

কবুতরের দোকানে মাদকের কারবার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT