২৬ জুন ছিলো বলিউড তারকা অর্জুন কাপুরের জন্মদিন। বিশেষ দিনটি তিনি নিজে সেভাবে পালন না করলেও জন্মদিনে চাচাতো বোনের কাছ থেকে ঠিকই উপহার পেলেন অর্জুন।
মাত্র দুই সপ্তাহ আগেই নানীকে হারিয়েছেন এই বলিউড স্টার। তাই এবারের জন্মদিনে ‘টু স্টেটস’ তারকার ছিলো না কোনো বিশেষ আয়োজন। কিন্তু বিশেষ দিনটি উপলক্ষে বোন সোনম কাপুর অর্জুনকে উপহারটা দিলেন একটু ভিন্নরকম।
জন্মদিন উপলক্ষে নিজেদের ছোটবেলার একটি ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন সোনম। ৩১ তম জন্মদিনে ভাইবোনের ছোটবেলার ছবির থেকে বড় উপহার আর কি হতে পারে? ইন্সটাগ্রামে ছবিটি শেয়ার করেন এই বলিউড ডিভা।
হাফ গার্লফ্রেন্ড সিনেমার শুটিংয়ের কাজে ব্যস্ত রয়েছেন অর্জুন। সেখানেই বিশেষ দিনটা কাটান তিনি। দেখে নিন ছবিটি:








