চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অরাজকতার জবাব ব্যালট পেপারে: তোফায়েল

নীলাদ্রি শেখরনীলাদ্রি শেখর
১:৫০ পূর্বাহ্ণ ১৭, এপ্রিল ২০১৫
রাজনীতি
A A

আজ ঐতিহাসিক মুজিব নগর দিবস। ১৯৭১ সালের এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথতলায় নিভৃত আম্রকাননে শপথ নেয় বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রিসভা। দিবসটি উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পলাশীর আম্রকাননে বাংলার স্বাধীনতার যে সূর্য অস্তমিত হয়েছিলো ২১৪ বছর পর তেমনই এক আম্রকাননে লেখা হয়েছিলো বাংলার ইতিহাসের এক অনন্য অধ্যায়। মুজিব নগর দিবস উপলক্ষে ধানমণ্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দলীয় নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সভাপতি। সে সময় মন্ত্রী, সংসদ সদস্যসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, মুজিবনগর দিবসে সবাইকে বিশেষ করে ঢাকাবাসীদের আহ্বান জানাবো যে নেত্রী সন্ত্রাসী কর্মকাণ্ড করে, নাশকতার সৃষ্টি করে, জঙ্গিবাদ সৃষ্টি করে দেশে অরাজকতার সৃষ্টি করে ব্যালট পেপারে ভোট দিয়ে মানুষ এর প্রতিবাদ করবে।

আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে তোফায়েল আহমেদ বলেন, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। সেজন্য নির্বাচন কমিশনকে সরকার সর্বাত্মক সহায়তা করবে।

মুজিবনগর দিবস উপলক্ষে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন শ্রদ্ধা জানায় জাতির জনকের প্রতিকৃতিতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তোফায়েল আহমেদমুজিবনগর দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

জুলাই ৪, ২০২৬

মারা গেছেন প্রবীণ সাংবাদিক শাহেদ কামাল

জুলাই ৪, ২০২৬

আয়োজন সম্পন্ন, রাত পোহালেই আমির-গৌরীর বিয়ে

জুলাই ৪, ২০২৬

গণভোট বাস্তবায়ন ও সীমান্ত সুরক্ষার দাবিতে এনসিপির কর্মসূচি ঘোষণা

জুলাই ৪, ২০২৬

পরিত্যক্ত ডোবায় মিললো বৃদ্ধার লাশ

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT