চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অযোধ্যা মামলার রায়ের বিচারপতি এজলাসে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৪ পূর্বাহ্ণ ০৯, নভেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

রাম মন্দির-বাবরি মসজিদ সংক্রান্ত ঐতিহাসিক অযোধ্যা মামলার রায় দেওয়ার জন্য প্রধান বিচারপতি রঞ্জন গগৈসহ ৫ সদস্যের বেঞ্চ ভারতীয় সুপ্রিম কোর্টের এজলাসে এসে পৌঁছেছেন।

স্থানীয় সকাল সাড়ে ১০টায় মামলাটির রায় দেওয়া হবে বলছে ভারতীয় ইংরেজি গণমাধ্যম এনডিটিভি।

ঐতিহাসিক এই রায় দেবেন ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ।

প্রধান বিচারপতি ছাড়াও অপর চার বিচারপতি হলেন বিচারপতি এসএ বোবেদ, ডিওয়াই চন্দ্রচুড়, অশোক ভূষণ এবং আব্দুল নাজের।

টানা ৪০দিনের শুনানি শেষে গত ১৬ অক্বোবর আদালত এই মামলার রায় স্থগিত রাখা হয়। এরপর ওই দিনই উত্তর প্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন।

প্রধান বিচারপতি গগৈ ১৭ নভেম্বর অবসর গ্রহণ করবেন। তার আগেই তিনি ঐতিহাসিক এই রায় ঘোষণা করে যেতে চান। ফলে সচেতন মহলের দৃষ্টি ছিলো এই রায়ের দিকে। অবশেষে সেই দিন আজ।

Reneta

রায়কে কেন্দ্র করে ভারতের নিরাপত্তা জোরদার করা হয়েছে। উত্তর প্রদেশের অযোধ্যাতেই মোতায়েন করা হয়েছে প্রায় ১২ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। জারিা করা হয়েছে সতর্কতা। উত্তর প্রদেশের স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, ট্রেনিং সেন্টারগুলো শনিবার থেকে সোমবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। একই নির্দেশ জারি করা হয়েছে মধ্যপ্রদেশ, কর্নাটক, রাজস্থান, জন্মু, দিল্লি এবং রাজস্থানেও।

এদিকে সকল রাজ্যকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। শুক্রবার রাতে উত্তর প্রদেশের পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে লখনৌতে বৈঠক করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

অযোধ্যা মামলাকে ‘বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ’ বলে মন্তব্য করেছেন ভারতের সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হতে যাওয়া এসএ বোবদে।

রায়কে কেন্দ্র করে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

হিন্দু এবং মুসলিম উভপ পক্ষের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শান্তিরক্ষার আবেদন করা হয়েছে। শান্তি রক্ষার আহ্বান জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলও।

১৯৮০ সাল থেকেই অযোধ্যা ইস্যুটি রাজনৈতিক বিষয় হয়ে উঠেছে। অযোধ্যার এই স্থানটিকে হিন্দুরা রামের জন্মভূমি হিসেবে পবিত্র মনে করে থাকেন। অন্যদিকে এখানেই ছিলো ১৬ শতকের বাবরি মসজিদ। যেটি ১৯৯২ সালে গুঁড়িয়ে দেওয়া হয়। সাম্প্রদায়িক দাঙ্গা সে সময় ৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অযোধ্যা মামলাবাবরি মসজিদরাম মন্দির
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ-চীন সহযোগিতা নিয়ে অবস্থান জানাল ভারত

জুলাই ৪, ২০২৬

খামেনির জানাজায় বাংলাদেশের শ্রদ্ধা, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ স্পিকারের

জুলাই ৪, ২০২৬

মাঠে নামলেই মেসির রেকর্ড, নতুন যা যা ভাঙলেন-গড়লেন

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

খামেনিকে শ্রদ্ধা জানাতে তেহরান জনসমুদ্র, ২ কোটি মানুষের সমাগমের আশা

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

কোপেনহেগেনের বিশ্বকাপ ফ্যান জোনে হামলায় সুইডিশ পুলিশ সদস্যের মৃত্যু

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT