চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অমৃতার সঙ্গে বিচ্ছেদের কারণ জানালেন সাইফ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০১ পূর্বাহ্ণ ২০, এপ্রিল ২০২০
বিনোদন
A A

বিবাহ বিচ্ছেদের প্রায় ১৬ বছর পার করে ফেলেছেন বলিউড অভিনেত্রী অমৃতা সিং এবং সাইফ আলী খান। কিন্তু কেন বিচ্ছেদ হয়েছিলো এই জুটির? এত বছর চুপ থাকলেও, এবার জানালেন তার কারণ!

১৯৯০ সালে নিজের তুলনায় বয়সে প্রায় ১৩ বছরের বড় অমৃতা সিংকে এক প্রকার বাড়ির অমতেই বিয়ে করেছিলেন সাইফ। এ নিয়ে বলিউড পাড়ায়ও কৌতুহলের অন্ত ছিল না। প্রায় ১২ বছর একে অপরের সাথে সংসারও করেছিলেন এই তারকা দম্পতি। কিন্তু ২০০৪ সালে হঠাৎই সামনে আসে দুজনের বিচ্ছেদের খবর।

সেসময় নিজেদের বিচ্ছেদের বিষয়ে সাইফ কিংবা অমৃতা কেউই মুখ না খুললেও পরবর্তীতে বেশ কিছু সংবাদ মাধ্যমের সাক্ষাতকারে বিচ্ছেদের বেশ কিছু কারণ উল্লেখ করেছিলেন সাইফ।

সেই সাক্ষাৎকারে সাইফ জানিয়েছেন, অমৃতা নাকি প্রায়ই তাকে ‘অযোগ্য’ বলে খোঁটা দিতেন। এমনকি তার মা ও বোনকেও নাকি অপমান করেছিলেন অমৃতা।

সাইফ সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বিচ্ছেদের পর অমৃতা আমাকে আমার সন্তানদের সাথে সাক্ষাৎ করতে দিতেন না। যেই দিনগুলোর অভিজ্ঞতা আজও আমার জীবনে কাঁটার মতো বিঁধে আছে। এই দিনগুলির কথা আমি জীবনে হয়তো কোন দিন ভুলতে পারবো না। সেসময় আমার মানিব্যাগে ইব্রাহিমের একটি ছবি ছিল, যেটি দেখা মাত্রই আমার কান্না চলে আসতো। দীর্ঘদিন যাবত সারা ও ইব্রাহিমকে আমার সাথে দেখা করতে না দেওয়ার অন্যতম একটি কারণ হলো সেসময় আমার জীবনে অন্য নারীর ভূমিকা ছিল। তাই ধারণা করা হতো আমার সন্তানদের যদি তাদের মায়ের বিরুদ্ধে যেতে প্রভাবিত করা হয়।

সাইফের সাথে বিচ্ছেদের পর অমৃতা আর বিয়ে না করলেও ২০১২ তে অভিনেত্রী কারিনা কাপুরকে বিয়ে করেন সাইফ। বর্তমানে তাদের ঘরে তিন বছরের সন্তান তৈমুর রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমৃতা সিংইব্রাহিমবলিউডবিচ্ছেদবিয়েসাইফ আলি খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুক্তরাষ্ট্রে লকডাউনের বিরুদ্ধে রাজ্যে রাজ্যে বিক্ষোভ

পরবর্তী

জেদ্দায় করোনায় আক্রান্ত বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর

পরবর্তী

জেদ্দায় করোনায় আক্রান্ত বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর

প্রধানমন্ত্রী

সম্ভাব্য দুর্ভিক্ষ মোকাবেলায় চাষাবাদে মনোযোগী হতে প্রধানমন্ত্রী'র আহ্বান

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT