চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অমিতাভের সঙ্গে কীভাবে সহজ হলেন আমির?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৮ পূর্বাহ্ণ ০৬, নভেম্বর ২০১৮
বিনোদন
A A
আমির খান

‘থাগস অব হিন্দুস্তান’ ছবির সেটে একদিন সিগারেট খেতে ইচ্ছা করছিল আমির খান এর। কিন্তু উপায় নেই, সামনে অমিতাভ বচ্চনের মতো রাশভারী বয়স্ক একজন মানুষ। একটু ভেবে শাহরুখকে ফোন দিলেন আমির। অমিতাভের সঙ্গে অনেকগুলো ছবিতে অভিনয় করেছেন শাহরুখ। তাই আমিরের মনে হয়েছে এ বিষয়ে শাহরুখই তাকে সাহায্য করতে পারবেন।

সেই সময়টা মনে করে আমির বলেন, ‘আমি সিগারেট ধরাতে চেয়েছিলাম, কিন্তু বচ্চন সাহেব সামনে ছিলেন। তাই আমি বুঝতে পারছিলাম না কাজটা ঠিক হবে কিনা। তখন শাহরুখকে ফোন করি। শাহরুখ জানালেন, তিনি প্রথমে দূরে থাকেন। এরপর ধীরে ধীরে দূরত্ব কমিয়ে ফেলেন। এরপর একদিন বচ্চন সাহেব আমার কাছে এসে শাহরুখকে ফোন দেয়ার বিষয়টি নিয়ে হাসলেন। তিনি বললেন, আমি তার সামনে ধূমপান করতে পারবো কিন্তু সেটা আমার স্বাস্থ্যের জন্য খারাপ। এরপর আমি তাকে জিজ্ঞেস করলাম তিনিও ধূমপান করেন কিনা। তার উত্তর ইতিবাচক ছিল, আমি বুঝে নিয়েছি।’

আমির বলেন, ‘অমিতাভজির সঙ্গে অভিনয় করতে গিয়ে আমি একই সঙ্গে খুশি এবং নার্ভাস ছিলাম। আমাদের প্রথম শটে বেশ নার্ভাস ছিলাম। কিন্তু তার সেন্স অব হিউমারের কারণে সহজ হতে পেরেছে। অবশ্য তার রসিকতায় হাসা উচিত হবে নাকি হবেনা তা নিয়েও দ্বিধা ছিল।’

‘দীপাবলি’ উপলক্ষে আগামী ৮ নভেম্বর ৫ হাজারেরও বেশি পর্দায় মুক্তি পেতে যাচ্ছে বলিউডের বহুল আলোচিত ছবি ‘থাগস অব হিন্দুস্তান’। বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত বিশাল বাজেটের এই অ্যাকশন-অ্যাডভেঞ্চার সিনেমাটি নির্মিত হচ্ছে মূলত ১৮৩৯ সালে প্রকাশিত ‘কনফেশন অব থাগ’ উপন্যাস অবলম্বনে। -ডেকান ক্রনিকল

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিতাভ বচ্চনআমির খানশাহরুখ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে হতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

আলজেরিয়ায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ২৭

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

এস আলম গ্রুপের ১১ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

আগস্ট ১, ২০২৬

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT