চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অমিতাভের বাড়ি ভাঙবে বিএমসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৪ অপরাহ্ণ ০৪, জুলাই ২০২১
বিনোদন
A A

রাস্তা সম্প্রসারণ করার জন্য অমিতাভ বচ্চনের ‘প্রতীক্ষা’ বাংলোর একাংশ ভেঙে ফেলা হবে। ২০১৭ সালের এক বিজ্ঞপ্তি অনুযায়ী শিগগির এই কাজ শুরু করবে বৃহন্মুম্বই পুরনিগম (বিএমসি)।

‘প্রতীক্ষা’ সহ মোট আটটি বাড়ির মালিকদের নোটিস পাঠিয়েছে বিএমসি। তার মাঝে আছে রাজকুমার হিরানি, ওবেরয় রিয়ালিটি, পঙ্কজ বালাজি, হারেশ খান্ডেওয়াল ও হারেশ জাগতানির বাড়ি। বচ্চন পরিবারকে পাঠানো নোটিশে বলা হয়েছে, ‘সন্ত নয়নেশ্বর মার্গ’ রাস্তা সম্প্রসারণ করার জন্য ‘প্রতীক্ষা’ বাংলোর একটি অংশ ভেঙ্গে ফেলা হবে।

কাউন্সিলর এক গণমাধ্যমকে জানিয়েছেন, ‘রাস্তা সম্প্রসারণ নীতি অনুযায়ী ২০১৭ সালে অভিনেতা অমিতাভ বচ্চনকে নোটিস পাঠিয়েছিল বিএমসি। কিন্তু শুধুমাত্র অমিতাভ বচ্চনের বাংলো আছে বলে রাস্তা সম্প্রসারণের কাজ হঠাৎ করে থেমে গেল। এটা সাধারণ মানুষের জায়গা। পুর আইনের ২৯৯ ধারায় এখনই কাজ শুরু করা উচিত। আপিলের সুযোগ দেয়ার প্রয়োজন নেই।’

Banglabid

মুম্বাইয়ে অমিতাভ বচ্চনের নিজের প্রথম বাংলো ‘প্রতীক্ষা’। ১৯৭৬ সালে বাংলোটি কিনেছিলেন তিনি। বাংলোটির নামকরণ করে গিয়েছিলেন অভিনেতার বাবা হরিবংশ বচ্চন। জুহুর ১০ নম্বর রাস্তায় কোনাকুনি অবস্থিত ‘প্রতীক্ষা’ বাংলোটি মুম্বাই দর্শনার্থীদের জন্য একটি ল্যান্ডমার্ক।

‘প্রতীক্ষা’ বাংলোতে একসময় বাবা-মাকে নিয়ে থাকতেন অমিতাভ। যতদিন বাবা হরিবংশ রাই, মা তেজি বেঁচে ছিলেন, শত ব্যস্ততার মাঝেও রোজ অমিতাভ ‘জলসা’ থেকে ‘প্রতীক্ষা’য় যেতেন। এই বাংলোতেই শ্বেতা আর অভিষেকের বিয়ে হয়েছে। এখানেই মারা গেছেন অমিতাভের বাবা-মা। সব মিলিয়ে ‘প্রতীক্ষা’ বাংলোটি বচ্চন পরিবারের ভালোবাসার যায়গা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিতাভ বচ্চনপ্রতীক্ষা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক আর্কটিক ভলান্টিয়ার কর্পসে বাংলাদেশের গুলশান আরা

আগস্ট ১০, ২০২৬

চীনে টাইফুন ডলফিনের আঘাত, নিরাপদে সরানো হলো ১০ লাখের বেশি মানুষ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

মগবাজারে মোটরসাইকেল-অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপা, নিহত ২

আগস্ট ১০, ২০২৬

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশির মৃত্যুর আশঙ্কা

আগস্ট ১০, ২০২৬

এসএসসি-সমমানের ফল প্রকাশ আজ, অনলাইনে-এসএমএসে যেভাবে জানা যাবে

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT