চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অমিতাভকে ভুলেননি কাদের খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০০ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

অমিতাভ বচ্চনকে ‘স্যারজি’ বলার বাধ্যবাধকতায় ক্যারিয়ারের শুরু থেকেই তার সাথে খুব কম কাজ করেছেন প্রখ্যাত অভিনেতা কাদের খান। গুণী এই অভিনেতার মৃত্যুর পর এমন খবরই সম্প্রতি প্রকাশিত হয়েছে ভারতের নামিদামি সব কাগজে।

অথচ যার সাথে এমন বৈরী সম্পর্ক ছিলো, সেই অমিতাভ বচ্চনকেই নাকি মৃত্যুর আগ পর্যন্ত মনে রেখেছেন কাদের খান। এমনটাই জানিয়েছে তার ছেলে সরফরাজ।

অমিতাভ বচ্চন যখন ছিলেন সুপারস্টার। সেই সময়ে বলিউডে যারা কাজ করতেন তারা অমিতাভের অনুগতই ছিলো। শুটিং সেটে অমিতাভকে ‘স্যারজি’ বলেও নাকি সম্বোধন করতে হতো। আর সেটা করতে অস্বীকৃতি জানিয়ে শুটিং সেট থেকেও নাকি একবার বেরিয়ে গিয়েছিলেন কাদের খান। আত্মমর্যাদার প্রশ্নে অমিতাভের সাথে বেশকিছু কাজের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন তিনি।

তবে এরপরেও দুজন একসঙ্গে কাজ করেছেন, কিন্তু মানসিক দূরত্ব ঘুচেনি। তবে কাদের খানের মৃত্যু সংবাদে স্মৃতিকাতর অমিতাভ। বিতর্কিত বিষয়ে কথা না বললেও কাদের খানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কেরই আভাস পাওয়ায় গেছে।

এদিকে কাদের খানের ছেলেও জানিয়েছেন, অমিতাভ বচ্চনকে তার বাবা মনে রেখেছেন সারা জীবন। এমনকি মৃত্যুর আগ পর্যন্ত অমিতাভ বচ্চনের কথা জিজ্ঞেস করে গেছেন তিনি।

সরফরাজ বলেন, আমার বাবাকে যখন জিজ্ঞেস করা হতো বলিউডে সবচেয়ে বেশী তিনি কাকে ভালোবাসেন? উত্তরে বরাবরই বাবা অমিতাভ বচ্চনের কথা বলতেন।

Reneta

অনেক দিন ধরে প্রোগ্রেসিভ সুপ্রানিউক্লিয়ার পলসিতে (পিএসপি) ভুগেছিলেন কাদের খান। শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয়ায় দ্রুত কানাডার একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত বেশকিছু সমস্যাও ধরা পড়ে। ১ জানুয়ারি সোমবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কাদের খানের জন্ম আফগানিস্তানের রাজধানী কাবুলে। ১৯৭৩ সালে ‘দাগ’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় কাদের খানের। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে ৩’শ ছবিতে অভিনয় করেছেন তিনি। সেই সঙ্গে পরিচালক, চিত্রনাট্যকারের ভূমিকাও পালন করেছেন। বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিতাভ বচ্চনকাদের খানকানাডাবলিউডলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT